সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৫২ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬

মানহানির মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

২০১৮ সালে দায়ের করা একটি মানহানির মামলায় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। সোমবার (২৩ নভেম্বর) বিচারিক ম্যাজিস্ট্রেট আনাম রাইস খান এ আদেশ দেন। বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডে নামের এক ব্যক্তির করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে। ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র […]

মানহানির মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

২০১৮ সালে দায়ের করা একটি মানহানির মামলায় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। সোমবার (২৩ নভেম্বর) বিচারিক ম্যাজিস্ট্রেট আনাম রাইস খান এ আদেশ দেন।

বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডে নামের এক ব্যক্তির করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে। ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে ২০১৮ সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগ আনেন বিকাশ পাণ্ডে।

আদালত মামলাটির পরবর্তী শুনানির দিন আগামী ৩ ডিসেম্বর ধার্য করেছেন। এ বিষয়ে বিস্তারিত আদেশ প্রকাশের অপেক্ষা রয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। তারও আগে, গত ১৭ অক্টোবর সমন জারির জন্য আদালতের এক কর্মী রাঠির বাড়িতে গিয়ে সেটি তালাবদ্ধ পান। এরপর আদালত তার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারির পাশাপাশি ভারতের হরিয়ানার গুরুগ্রামের ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেন।

সোমবারের শুনানিতে ধ্রুব রাঠির আইনজীবী আদালতকে জানান, রাঠি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে তিনি ভারতে এসেছিলেন।

আদালত উল্লেখ করেছেন, এই মামলায় ২০১৯ সালের জুলাই মাসে ধ্রুব রাঠির বিরুদ্ধে প্রথম সমন জারি করা হয়েছিল।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ