সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৫:২৫ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে আবেদন

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করেন তিনি। মামলার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় তানজিন তিশার বিরুদ্ধে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী […]

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে আবেদন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করেন তিনি। মামলার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় তানজিন তিশার বিরুদ্ধে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায়।

আবেদনে বলা হয়, মামলার বিষয়ে অবগত থাকার পরও নির্ধারিত দিনে আদালতে হাজির হননি বিবাদী। এতে আদালত অবমাননা হয়েছে বলে দাবি করেন বাদী। পাশাপাশি মামলার পরও তানজিন তিশা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি করে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়। এসব কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বলেন, ওই দিন আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তানজিন তিশা আসেননি। এ মামলায় বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করেছিলেন। এ কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। তবে বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন।

সোমবার আদালতে উপস্থিত ছিলেন বাদী সানায়া চৌধুরী।

গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন সানায়া। অভিযোগে বলা হয়, একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তিশা, কিন্তু পরে তা ফেরত দেননি।

ওই মামলার তদন্ত শেষে গত ২৫ মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতিবেদনে বলা হয়, তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন সানায়া। গত ২৫ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাঁর আবেদন মঞ্জুর করে মামলাটি নতুন করে তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

এর পরদিন, ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে হুমকির অভিযোগে নতুন একটি মামলা করেন সানায়া। তাঁর অভিযোগ, আগের মামলা করার পর বিভিন্ন সময়ে তিশা তাঁকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়েছেন। এমনকি পল্লবীতে তাঁর বাসায় লোক পাঠিয়েও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

সানায়ার ভাষ্য, এসব হুমকির কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি। পরে আদালতে মামলা করেন সানায়া।।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ