সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১১:২১ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে আগেভাগেই ছড়াচ্ছে ফ্লু, টিকা নিয়ে প্রচারে সিডিসির নীরবতা

যুক্তরাষ্ট্রে স্বাভাবিক সময়ের কয়েক সপ্তাহ আগেই শুরু হয়েছে মৌসুমি ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর সংক্রমণ। এতে অপ্রস্তুত অবস্থায় পড়েছেন অনেক মার্কিন নাগরিক। তবে প্রতি বছরের মতো এবার ফ্লুর টিকা নেওয়ার বিষয়ে জনসচেতনতামূলক প্রচার চালাতে দেখা যাচ্ছে না দেশটির শীর্ষ জনস্বাস্থ্য সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনকে (সিডিসি)। সাধারণত বছরের এই সময়ে বিভিন্ন মাধ্যমে ফ্লুর টিকা নেওয়ার […]

যুক্তরাষ্ট্রে আগেভাগেই ছড়াচ্ছে ফ্লু, টিকা নিয়ে প্রচারে সিডিসির নীরবতা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে স্বাভাবিক সময়ের কয়েক সপ্তাহ আগেই শুরু হয়েছে মৌসুমি ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর সংক্রমণ। এতে অপ্রস্তুত অবস্থায় পড়েছেন অনেক মার্কিন নাগরিক। তবে প্রতি বছরের মতো এবার ফ্লুর টিকা নেওয়ার বিষয়ে জনসচেতনতামূলক প্রচার চালাতে দেখা যাচ্ছে না দেশটির শীর্ষ জনস্বাস্থ্য সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনকে (সিডিসি)।

সাধারণত বছরের এই সময়ে বিভিন্ন মাধ্যমে ফ্লুর টিকা নেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করে সিডিসি। কিন্তু চলতি মৌসুমে সংস্থাটির প্রচার কার্যক্রম অনেকটাই নীরব। ফলে বার্ষিক ফ্লু টিকা নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে অনেকেই যথেষ্ট সচেতনতামূলক বার্তা পাচ্ছেন না।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) দায়িত্বে রয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। দীর্ঘদিন ধরেই বিভিন্ন টিকার কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করে আসছেন তিনি। তাঁর দায়িত্ব গ্রহণের পর সিডিসির মৌসুমি টিকাদানবিষয়ক প্রচার কার্যক্রমেও পরিবর্তন এসেছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে এইচএইচএস সচিব হিসেবে শপথ নেওয়ার পরদিনই কেনেডি সিডিসির ‘ওয়াইল্ড টু মাইল্ড’ নামে ফ্লু টিকাবিষয়ক প্রচারাভিযান বন্ধের নির্দেশ দেন। ওই প্রচারে ফ্লুর টিকা সংক্রমণের তীব্রতা কমাতে পারে—এ বিষয়টি তুলে ধরা হতো।

গত গ্রীষ্মে মার্কিন সিনেটের স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও পেনশনবিষয়ক কমিটির প্রকাশ করা কর্মীদের ইমেইলে দেখা যায়, প্রচারাভিযানটির অর্থের বিনিময়ে প্রচারিত বিজ্ঞাপনের মেয়াদ শেষ হতে তখনো দুই দিন বাকি ছিল। তবে নির্দেশ পাওয়ার পরই বিজ্ঞাপনগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপর আর প্রচারাভিযানটি চালু করা হয়নি।

আগের বছরগুলোতে সিডিসির পরিচালক ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের প্রকাশ্যে ফ্লুর টিকা নিতে দেখা যেত। ক্যামেরার সামনে টিকা গ্রহণ কিংবা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে তাঁরা সাধারণ মানুষকে টিকা নিতে উৎসাহিত করতেন। তবে চলতি মৌসুমে এ ধরনের উদ্যোগও চোখে পড়েনি।

এদিকে স্বাভাবিক সময়ের আগেই ফ্লুর সংক্রমণ শুরু হওয়ায় টিকা না নেওয়া অনেক মার্কিন নাগরিক ঝুঁকিতে রয়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ, সময়মতো টিকা নেওয়ার বিষয়ে সচেতনতা না বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

তথ্যসূত্র: সিএনএন

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ