নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজের সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি মাওলানা শিহাব উদ্দিন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সন্দ্বীপ সোসাইটি ইউএসএর সভাপতি ফিরোজ আহমেদ জানান, নির্মাণকাজের সময় মই ব্যবহার করে কাজ করছিলেন শিহাব উদ্দিন। এ সময় দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজের সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি মাওলানা শিহাব উদ্দিন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
সন্দ্বীপ সোসাইটি ইউএসএর সভাপতি ফিরোজ আহমেদ জানান, নির্মাণকাজের সময় মই ব্যবহার করে কাজ করছিলেন শিহাব উদ্দিন। এ সময় দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
নিহত মাওলানা শিহাব উদ্দিন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সন্দ্বীপ সোসাইটি ইউএসএ। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
তথ্যসূত্র: আওয়াজবিডি