সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
১:১২ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসনকে শুভকামনা ট্রাম্পের, এক যুগ আগে দিয়েছিলেন প্রেম নিয়ে পরামর্শ

নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর তাকে শুভকামনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অভিনেতাকে নিয়ে মন্তব্য করার আগে তার রাজনৈতিক অবস্থান সম্পর্কেও খোঁজ নিয়েছেন তিনি। এ সময় প্রায় ১৪ বছর আগে প্যাটিনসনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের একটি পুরোনো পোস্টও সামনে আসে। ‘দ্য নিউইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি […]

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসনকে শুভকামনা ট্রাম্পের, এক যুগ আগে দিয়েছিলেন প্রেম নিয়ে পরামর্শ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর তাকে শুভকামনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অভিনেতাকে নিয়ে মন্তব্য করার আগে তার রাজনৈতিক অবস্থান সম্পর্কেও খোঁজ নিয়েছেন তিনি। এ সময় প্রায় ১৪ বছর আগে প্যাটিনসনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের একটি পুরোনো পোস্টও সামনে আসে।

‘দ্য নিউইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে রবার্ট প্যাটিনসন সম্পর্কে প্রশ্ন করা হয়।

প্রশ্নের পর নিজের সহযোগী ন্যাটালি হার্পারকে ডাকেন প্রেসিডেন্ট। তাকে জিজ্ঞেস করেন, ‘জেমস বন্ড কি রক্ষণশীল?’

জবাবে ন্যাটালি প্যাটিনসন সম্পর্কে কিছু তথ্যসংবলিত কাগজ ট্রাম্পের হাতে তুলে দিয়ে বলেন, ‘সে ভালোই।’

এ সময় অভিনেতাকে নিয়ে নিজের পুরোনো একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দেখতে পান ট্রাম্প। ২০১২ সালে দেওয়া ওই পোস্টে প্যাটিনসনকে তার তৎকালীন প্রেমিকা ও ‘টোয়াইলাইট’ সিনেমার সহশিল্পী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে সম্পর্ক না রাখার পরামর্শ দিয়েছিলেন তিনি।

পোস্টে ট্রাম্প লিখেছিলেন, ‘রবার্ট প্যাটিনসনের ক্রিস্টেন স্টুয়ার্টকে ফিরিয়ে নেওয়া উচিত নয়। সে তার সঙ্গে কুকুরের মতো প্রতারণা করেছে এবং আবারও করবে—দেখে নিও।’

২০১২ সালে প্যাটিনসনের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। এরপর তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে টুইটারে একের পর এক মন্তব্য করেছিলেন ট্রাম্প।

ট্রাম্পের সেই ধারাবাহিক মন্তব্য একসময় প্যাটিনসনের কাছেও আলোচনার বিষয় হয়ে ওঠে। অভিনেতা তখন ট্রাম্পের এমন আগ্রহকে ‘অদ্ভুত কৌতূহল’ বলে বর্ণনা করেছিলেন।

এমনকি ট্রাম্প যখন তাদের সম্পর্ক নিয়ে পোস্ট করা বন্ধ করে দেন, তখন নিজেকে উপেক্ষিত মনে হওয়ার বিষয়টি নিয়েও রসিকতা করেছিলেন প্যাটিনসন।

তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক পোস্ট

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ