সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৫:০০ পূর্বাহ্ন, ৩ সেপ্টেম্বর ২০২৫

মহাকাশে ‘স্পাই স্যাটেলাইট’ পাঠিয়ে যে বার্তা দিল ইসরাইল

মহাকাশে সফলভাবে গোয়েন্দা স্যাটালাইট উৎক্ষেপণ করেছে ইসরাইল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্যাটেলাইটটির সফল পরীক্ষা চালানো হয়েছে। সেটি পরিকল্পনা মোতাবেক কাজ করছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরাইলের স্পাই এই স্যাটালাইটটির নাম দেওয়া হয়েছে ‘ওফেক ১৯’। মঙ্গলবার রাতে মধ্য ইসরাইলের পালমাচিম এয়ারবেজ থেকে স্যাটালাইটটি পাঠানো হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইসরাইল ডিফেন্স ফোর্স ও ইসরাইল এরোস্পেস ইন্ড্রাস্ট্রির বরাতে […]

মহাকাশে ‘স্পাই স্যাটেলাইট’ পাঠিয়ে যে বার্তা দিল ইসরাইল
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মহাকাশে সফলভাবে গোয়েন্দা স্যাটালাইট উৎক্ষেপণ করেছে ইসরাইল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্যাটেলাইটটির সফল পরীক্ষা চালানো হয়েছে। সেটি পরিকল্পনা মোতাবেক কাজ করছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইসরাইলের স্পাই এই স্যাটালাইটটির নাম দেওয়া হয়েছে ‘ওফেক ১৯’। মঙ্গলবার রাতে মধ্য ইসরাইলের পালমাচিম এয়ারবেজ থেকে স্যাটালাইটটি পাঠানো হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইসরাইল ডিফেন্স ফোর্স ও ইসরাইল এরোস্পেস ইন্ড্রাস্ট্রির বরাতে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

মধ্যপ্রাচ্যের দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নতুন উচ্চ-প্রযুক্তির নজরদারি স্যাটেলাইট কক্ষপথে প্রবেশ করেছে। ‘ওফেক ১৯’ নামের পর্যবেক্ষণ স্যাটেলাইটটি উৎক্ষেপণের পর এখন কক্ষপথ থেকে তথ্য পাঠাতে শুরু করেছে।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ এ ঘোষণা দেওয়ার সময় তাদের শত্রু দেশের প্রতি হুমকি ছুঁড়েছেন, উচ্চ রেজুলেশনের নজরদারিতে সক্ষম এই স্যাটেলাইট আসলে ইসরাইলের শত্রুদের জন্য একটি সতর্কবার্তা।

এক্সে দেওয়া ভিন্ন আরেক বার্তায় ক্যাটজ বলেছেন, ‘এটা শত্রুদের জন্য বার্তা। যেখানেই থাকো না কেন আমরা তোমাকে সব সময় দেখছি, সব দিক থেকে নজরে আছো।’

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ