সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিজ্ঞান ও প্রযুক্তি
৫:১০ পূর্বাহ্ন, ২ অক্টোবর ২০২৫

সব প্লাটফর্মে আসছে গুগলের গ্রেডিয়েন্ট ‘G’ লোগো

এখন থেকে সব প্লাটফর্মে ব্যবহার করা হবে গুগলের গ্রেডিয়েন্ট ‘G’ লোগো বলে জানিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গুগল ঘোষণা করেছে— চলতি বছরের মে মাসে অ্যান্ড্রয়েড ও আইওএসের গুগল অ্যাপে নতুন লোগোটি প্রথম যায়। আর প্রায় ১০ বছর পর এটি গুগলের প্রথম বড় লোগো পরিবর্তন। তবে খুব শিগগির এটি গুগলের সব […]

সব প্লাটফর্মে আসছে গুগলের গ্রেডিয়েন্ট ‘G’ লোগো
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

এখন থেকে সব প্লাটফর্মে ব্যবহার করা হবে গুগলের গ্রেডিয়েন্ট ‘G’ লোগো বলে জানিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গুগল ঘোষণা করেছে— চলতি বছরের মে মাসে অ্যান্ড্রয়েড ও আইওএসের গুগল অ্যাপে নতুন লোগোটি প্রথম যায়। আর প্রায় ১০ বছর পর এটি গুগলের প্রথম বড় লোগো পরিবর্তন। তবে খুব শিগগির এটি গুগলের সব প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে টেক জায়ান্ট কর্তৃপক্ষ।

গুগল বলেছে, ‘এই টুল সংবাদ তৈরি, রিপোর্টিং এবং ফ্যাক্ট-চেকিংয়ের ক্ষেত্রে সাংবাদিকের অত্যাবশ্যক ভূমিকাকে প্রতিস্থাপনের উদ্দেশ্যে তৈরি করা হয়নি এবং এআইয়ের পক্ষে তা সম্ভবও হবে না। আগামী কয়েক মাসের মধ্যেই নতুন ডিজাইন আরও বেশি ছড়িয়ে পড়বে। ফলে শিগগিরই জিমেইল, ড্রাইভ, মিট ও ক্যালেন্ডারের মতো অন্যান্য অ্যাপেও গ্রেডিয়েন্ট লুক দেখা যাবে। আর নতুন ‘জি’ লোগোর পাশাপাশি গুগল তাদের গুগল হোম লোগোও একই ডিজাইনে হালনাগাদ করেছে। গুগলের বক্তব্যে এ পরিবর্তন তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এগিয়ে যাওয়ার প্রতিচ্ছবি।

এর আগে ২০১৫ সালে গুগল তাদের রঙিন ‘জি’ লোগোতে লাল, হলুদ, সবুজ ও নীল রঙ আলাদা রেখেছিল। কিন্তু এবার নতুন লোগোতে চারটি রঙ একসঙ্গে মিশে গেছে এবং আরও উজ্জ্বল হয়েছে। এটি গুগলের গ্রেডিয়েন্ট জেমিনাই লোগোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানায় কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

২০২৯ সালের মধ্যে বন্ধ হতে পারে টু-জি, অচল হওয়ার ঝুঁকিতে কোটি কোটি বাটন ফোন
১ দিন আগে

আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ