সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৩:০৭ অপরাহ্ন, ১০ জুন ২০২৬

অত্যন্ত শক্তিশালী এল নিনোর সম্ভাবনা বাড়ছে, সতর্ক করল ইউরোপীয় জলবায়ু সংস্থা

চলতি বছরের শেষ দিকে অত্যন্ত শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (C3S)। বুধবার প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসের ভিত্তিতে সংস্থাটি জানায়, এল নিনোর তীব্রতা নিয়ে বৈশ্বিক আবহাওয়া মডেলগুলোর অধিকাংশই আগের তুলনায় আরও শক্তিশালী পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের পরিচালক কার্লো বুয়োনটেম্পো […]

অত্যন্ত শক্তিশালী এল নিনোর সম্ভাবনা বাড়ছে, সতর্ক করল ইউরোপীয় জলবায়ু সংস্থা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চলতি বছরের শেষ দিকে অত্যন্ত শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (C3S)।

বুধবার প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসের ভিত্তিতে সংস্থাটি জানায়, এল নিনোর তীব্রতা নিয়ে বৈশ্বিক আবহাওয়া মডেলগুলোর অধিকাংশই আগের তুলনায় আরও শক্তিশালী পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের পরিচালক কার্লো বুয়োনটেম্পো এএফপিকে বলেন, মে মাসের শুরু থেকে জুনের শুরু পর্যন্ত প্রায় সব জলবায়ু মডেলই তাদের পূর্বাভাস ঊর্ধ্বমুখী করেছে। তার মতে, শক্তিশালী এমনকি রেকর্ড ভাঙা মাত্রার এল নিনো হওয়ার সম্ভাবনাই বর্তমানে বেশি দেখা যাচ্ছে।

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা, যা প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে সৃষ্টি হয়। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ুচাপ এবং বাতাসের প্রবাহে বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে।

সর্বশেষ মূল্যায়নে কোপার্নিকাস জানিয়েছে, পূর্বাভাসে অংশ নেওয়া বৈশ্বিক আবহাওয়া বিশেষজ্ঞদের প্রায় ৭৫ শতাংশ মনে করছেন, আগামী নভেম্বরের মধ্যে প্রশান্ত মহাসাগরের কিছু অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি বৃদ্ধি পেতে পারে।

আধুনিক আবহাওয়া রেকর্ড অনুযায়ী, ১৮৭৭-৭৮ সালের পর মাত্র তিনবার অত্যন্ত শক্তিশালী এল নিনো দেখা গেছে। ১৯৮২-৮৩, ১৯৯৭-৯৮ এবং ২০১৫-১৬ সালে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি পেয়েছিল, যা বৈশ্বিক আবহাওয়ায় বড় প্রভাব ফেলেছিল।

বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য শক্তিশালী এল নিনোর কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ, খরা, অতিবৃষ্টি ও চরম আবহাওয়ার ঝুঁকি বাড়তে পারে।

সূত্র: এএফপি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ