অন্তর্বর্তী সরকারের জারি করা ২১টি অধ্যাদেশ জাতীয় সংসদে বিল হিসেবে অনুমোদন পেয়েছে। একইসঙ্গে সুপ্রিম কোর্ট সচিবালয়, বিচারক নিয়োগ এবং জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন–সংক্রান্ত তিনটি অধ্যাদেশ বাতিল করে পৃথক রহিতকরণ বিলও পাস হয়েছে। রাষ্ট্রপতির সম্মতির পর এগুলো আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম কার্যদিবসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিলগুলো উত্থাপন […]
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের জারি করা ২১টি অধ্যাদেশ জাতীয় সংসদে বিল হিসেবে অনুমোদন পেয়েছে। একইসঙ্গে সুপ্রিম কোর্ট সচিবালয়, বিচারক নিয়োগ এবং জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন–সংক্রান্ত তিনটি অধ্যাদেশ বাতিল করে পৃথক রহিতকরণ বিলও পাস হয়েছে। রাষ্ট্রপতির সম্মতির পর এগুলো আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম কার্যদিবসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিলগুলো উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সেগুলো পাস হয়। অনুমোদিত বিলগুলোর মধ্যে ক্রীড়া, জ্বালানি, শ্রম, স্থানীয় সরকার, টেলিযোগাযোগ, গ্যাস, কৃষিজমি সুরক্ষা, বন সংরক্ষণ, মানব পাচার প্রতিরোধ এবং বৈদেশিক কর্মসংস্থান–সংক্রান্ত বিভিন্ন সংশোধনী অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে বাতিল হওয়া তিনটি অধ্যাদেশ হলো—
এসবের পরিবর্তে নতুন আইনগত কাঠামো কার্যকর করার জন্য রহিতকরণ বিল সংসদে পাস করা হয়েছে।
সরকারি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা যেসব অধ্যাদেশ বর্তমান প্রশাসনিক ও নীতিগত বাস্তবতায় কার্যকর ও প্রয়োজনীয় বিবেচিত হয়েছে, সেগুলো বহাল রাখা হয়েছে। আর যেগুলো পুনর্বিবেচনার প্রয়োজন ছিল, সেগুলো বাতিলের পথ বেছে নেওয়া হয়েছে।