সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৩৫ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬

‘আই হ্যাভ আ প্ল্যান’—ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে বললেন অ্যান্ডি বার্নহ্যাম

ব্রিটেনের লেবার পার্টির নতুন নেতা হিসেবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। আগামী সোমবার রাজা তৃতীয় চার্লস তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন। এরপর তিনি যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। শুক্রবার লন্ডনের কেন্দ্রস্থলে লেবার পার্টির বিশেষ সম্মেলনে ভাষণ দেন বার্নহ্যাম। খবর বিবিসির। বার্নহ্যাম বলেন, তিনি সব সময় সবকিছু ঠিকভাবে করতে পারেননি। কোথাও কোথাও […]

‘আই হ্যাভ আ প্ল্যান’—ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে বললেন অ্যান্ডি বার্নহ্যাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ব্রিটেনের লেবার পার্টির নতুন নেতা হিসেবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। আগামী সোমবার রাজা তৃতীয় চার্লস তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন। এরপর তিনি যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।

শুক্রবার লন্ডনের কেন্দ্রস্থলে লেবার পার্টির বিশেষ সম্মেলনে ভাষণ দেন বার্নহ্যাম। খবর বিবিসির।

বার্নহ্যাম বলেন, তিনি সব সময় সবকিছু ঠিকভাবে করতে পারেননি। কোথাও কোথাও ব্যর্থ হয়েছেন এবং সে জন্য তিনি দুঃখিত।

ভাষণের শেষ দিকে তিনি বলেন, “আমি সবসময় আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, পথ চলতে চলতে তিনি মানুষের কথা শুনেছেন, শিখেছেন এবং সেই অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে।

বার্নহ্যাম বলেন, তিনি কী বিশ্বাস করেন এবং কী করতে চান, তা তার কাছে স্পষ্ট। “আমার একটি পরিকল্পনা আছে।”

ভাষণের শেষ মুহূর্তে লেবার পার্টির নতুন নেতা হিসেবে “দেশে আবারও আশা ফিরিয়ে আনার” অঙ্গীকার করেন তিনি।

তিনি বলেন, “আমি আপনাদের সবার ওপর বিশ্বাস রাখি এবং আমি নিশ্চিত, আমরা এটি করতে পারব।”

ভাষণ শেষ হলে উপস্থিত প্রতিনিধিরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ