সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৫৪ অপরাহ্ন, ৮ এপ্রিল ২০২৬

আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস

জুলাই-আগস্টের আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য দায়মুক্তির বিধান সংযুক্ত করে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ বিল জাতীয় সংসদে পাস হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম কার্যদিবসে বুধবার বিলটি কণ্ঠভোটে অনুমোদন পায়। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের ধারাবাহিকতায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদে বিলটি উত্থাপন করেন, পরে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। আইনে উল্লেখ […]

আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জুলাই-আগস্টের আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য দায়মুক্তির বিধান সংযুক্ত করে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ বিল জাতীয় সংসদে পাস হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম কার্যদিবসে বুধবার বিলটি কণ্ঠভোটে অনুমোদন পায়।

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের ধারাবাহিকতায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদে বিলটি উত্থাপন করেন, পরে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

আইনে উল্লেখ করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের কারণে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা, অভিযোগ ও বিচারিক কার্যক্রম নির্ধারিত প্রক্রিয়ায় প্রত্যাহার করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে শুধুমাত্র ওই আন্দোলনে অংশ নেওয়ার কারণে তাদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা দায়ের করাও আইনত নিষিদ্ধ থাকবে।

বিলে আরও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে মামলার আসামি হয়ে থাকেন, তাহলে পাবলিক প্রসিকিউটর বা সরকারের নিযুক্ত আইনজীবী আদালতে প্রত্যাহারের আবেদন করবেন। সেই আবেদনের পর সংশ্লিষ্ট আদালত আর মামলার কার্যক্রম এগিয়ে নেবে না। মামলাটি প্রত্যাহার হয়েছে বলে গণ্য হবে এবং অভিযুক্ত ব্যক্তি অব্যাহতি বা খালাস পাবেন।

তবে আইনে একটি ব্যতিক্রমও রাখা হয়েছে। আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ থাকলে তা জাতীয় মানবাধিকার কমিশনে তদন্তের জন্য দাখিল করা যাবে। কমিশন প্রয়োজন মনে করলে স্বাধীনভাবে তদন্ত করবে।

এক্ষেত্রে বলা হয়েছে, নিহত ব্যক্তি যদি কোনো বাহিনী বা প্রতিষ্ঠানের সদস্য হন, তাহলে সেই বাহিনী বা প্রতিষ্ঠানের বর্তমান বা সাবেক কোনো কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া যাবে না, যাতে নিরপেক্ষতা বজায় থাকে।

তদন্তের সময় কাউকে গ্রেফতার বা হেফাজতে নেওয়ার প্রয়োজন হলে তদন্তকারী কর্মকর্তাকে যৌক্তিক কারণ দেখিয়ে আগে কমিশনের অনুমতি নিতে হবে।

আইনে আরও বলা হয়েছে, তদন্তে যদি দেখা যায় ঘটনাটি বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে অপরাধমূলক অপব্যবহার, তাহলে কমিশন প্রতিবেদন আদালতে দাখিল করবে এবং আদালত সেটিকে পুলিশ রিপোর্টের সমতুল্য ধরে পরবর্তী বিচারিক ব্যবস্থা নেবে।

অন্যদিকে, যদি কমিশনের কাছে প্রতীয়মান হয় যে ঘটনাটি রাজনৈতিক প্রতিরোধের অংশ, তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দেওয়ার ক্ষমতাও কমিশনের থাকবে। সে ক্ষেত্রে একই বিষয়ে পরবর্তীতে আদালতে নতুন মামলা বা অন্য আইনি পদক্ষেপ নেওয়া যাবে না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ