সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৮:৪০ অপরাহ্ন, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আমরা চাই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হোক : ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস বলেছেন, তারা এখানে কোনো উপদেশ দিতে আসেননি; বরং নির্বাচনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেছেন। তাদের মূল উদ্দেশ্য হলো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং নিশ্চিত করা, যাতে এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন […]

আমরা চাই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হোক : ইউরোপীয় ইউনিয়ন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস বলেছেন, তারা এখানে কোনো উপদেশ দিতে আসেননি; বরং নির্বাচনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেছেন। তাদের মূল উদ্দেশ্য হলো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং নিশ্চিত করা, যাতে এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ইভারস ইজাবস আরও বলেন, তারা চান নির্বাচনী মাঠে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত থাকুক। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষক পাঠিয়েছে এবং আসন্ন নির্বাচনে আরও পর্যবেক্ষক আসবেন বলেও তিনি জানান।

ইইউ পর্যবেক্ষক দলের প্রধান বলেন, নির্বাচন ঘিরে বিদ্যমান চ্যালেঞ্জ এবং কীভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যায়—এ বিষয়গুলো নিয়ে সিইসির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে তারা সন্তুষ্ট বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক।

তিনি আরও জানান, দেশের ৩০০টি আসনের নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ