সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬

আমিরাতে ২৩ যানবাহনের ভয়াবহ সংঘর্ষ, ট্রাকে আগুন ছড়িয়ে নিহত ১৪

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির সঙ্গে ধাক্কা খাওয়ার পর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকসহ মোট ২৩টি যানবাহন জড়িয়ে পড়ে। এতে আরও ৩০ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক চলন্ত […]

আমিরাতে ২৩ যানবাহনের ভয়াবহ সংঘর্ষ, ট্রাকে আগুন ছড়িয়ে নিহত ১৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির সঙ্গে ধাক্কা খাওয়ার পর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকসহ মোট ২৩টি যানবাহন জড়িয়ে পড়ে। এতে আরও ৩০ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক চলন্ত অবস্থায় গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। সড়কে যান চলাচল ধীর থাকায় থেমে থাকা কয়েকটি গাড়ির ওপর গিয়ে পড়ে ট্রাকটি।

এরপর ট্রাকটিতে আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন আশপাশের অন্যান্য যানবাহনেও ছড়িয়ে পড়ে। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে জরুরি সেবা ও বিশেষজ্ঞ দল। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত ও তথ্য যাচাই করছে।

নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি প্রবাসী রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ