সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অন্যান্য
৩:১২ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬

আসছে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালের ২ আগস্ট, এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি দেখা যাবে ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল থেকে। পূর্ণগ্রাসের সর্বোচ্চ স্থায়িত্ব হবে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড, যা একবিংশ শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণগুলোর একটি। বৃহস্পতিবার (১৬ জুলাই) গালফ নিউজ ও […]

আসছে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালের ২ আগস্ট, এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি দেখা যাবে ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল থেকে। পূর্ণগ্রাসের সর্বোচ্চ স্থায়িত্ব হবে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড, যা একবিংশ শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণগুলোর একটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) গালফ নিউজ ও সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ স্পেন থেকে শুরু হয়ে জিব্রাল্টার, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়ার ওপর দিয়ে অতিক্রম করবে। এসব দেশের নির্দিষ্ট এলাকাগুলো থেকে সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে চলে যাওয়ার দৃশ্য দেখা যাবে।

সৌদি আরবের মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, আভা শহরসহ কয়েকটি এলাকায় প্রায় ছয় মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যেতে পারে। অন্যদিকে জেদ্দা এবং পশ্চিম উপকূলের কিছু অঞ্চলে অন্ধকার স্থায়ী হতে পারে প্রায় ৫ মিনিট ৫০ সেকেন্ড।

সংস্থাটি জানিয়েছে, এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা সৌদি আরবকে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ও নথিভুক্ত করার জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত করবে। একই সময়ে মিশরের কিছু এলাকায় পূর্ণগ্রাসের স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পূর্ণগ্রাসের বাইরে থাকা অনেক দেশ থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সৌদি আরবের বাকি অংশসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে সূর্যের উল্লেখযোগ্য অংশ চাঁদের আড়ালে ঢেকে যেতে পারে। তবে গ্রহণের মাত্রা ও সময় স্থানভেদে ভিন্ন হবে।

সৌদি মহাকাশ সংস্থা জনগণকে সতর্ক করে জানিয়েছে, অনুমোদিত সূর্যগ্রহণ চশমা বা বিশেষ সৌর ফিল্টার ছাড়া কখনোই সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়। এতে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, গ্রহণের পূর্ণগ্রাস লোহিত সাগরের উপকূল থেকে শুরু হয়ে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান এবং নাজরানসহ বহু শহর ও গভর্নরেট অতিক্রম করবে।

পূর্ণগ্রাস চলাকালে দিনের আলো কয়েক মিনিটের জন্য গোধূলির মতো হয়ে যাবে। একই সঙ্গে তাপমাত্রাও সাময়িকভাবে কিছুটা কমে যেতে পারে, যা পূর্ণ সূর্যগ্রহণের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য।

সূত্র: গালফ নিউজ, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ