সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:২২ পূর্বাহ্ন, ৭ ডিসেম্বর ২০২৫

আসন্ন নির্বাচনে ব্যালটে থাকছে না কয়েকটি দলের প্রতীক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটে থাকবে না আওয়ামী লীগের নৌকা প্রতীক, কারণ দলটির ওপর আরোপিত কার্যক্রম নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। একইভাবে নিবন্ধন বাতিল হওয়ায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন (চাবি), ফ্রিডম পার্টি (কুড়াল) এবং প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি–পিডিপি (বাঘ) প্রতীকও ব্যবহার করতে পারবে না। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাধারণ ভোটে শুধুমাত্র নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীর প্রতীকই স্থান পাবে […]

আসন্ন নির্বাচনে ব্যালটে থাকছে না কয়েকটি দলের প্রতীক
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটে থাকবে না আওয়ামী লীগের নৌকা প্রতীক, কারণ দলটির ওপর আরোপিত কার্যক্রম নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। একইভাবে নিবন্ধন বাতিল হওয়ায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন (চাবি), ফ্রিডম পার্টি (কুড়াল) এবং প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি–পিডিপি (বাঘ) প্রতীকও ব্যবহার করতে পারবে না। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাধারণ ভোটে শুধুমাত্র নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীর প্রতীকই স্থান পাবে ব্যালটে।

এরই মধ্যে ভোটগ্রহণের সময়সীমা নিয়ে নির্বাচন কমিশনের ভেতরে শঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক ‘মক ভোটিং’-এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমান নীতিমালার নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করা কঠিন হতে পারে। বিশেষত একজন ভোটারকে ভোট দিতে যে সময় লাগছে, তা বরাদ্দ সময়ের তুলনায় অনেক বেশি—পুরুষ ভোটারদের ক্ষেত্রে তো প্রায় দ্বিগুণ। এখন ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা—মোট আট ঘণ্টা।

নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, গণভোট ও ইভিএম বিষয়ক সচেতনতা এখনও খুবই সীমিত, বিশেষ করে রাজধানীর বাইরে অনগ্রসর এলাকাগুলোতে। তাই আরও বিস্তৃতভাবে মক ভোটিং আয়োজন করলে নির্বাচন কমিশন এর সুফল পাবে।

এমন পরিস্থিতির মধ্যে আজ রোববার নির্বাচন ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসির দশম কমিশন সভা, যেখানে প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসির উদ্দিন সভাপতিত্ব করবেন। রাজনৈতিক অঙ্গনে এ বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখানে নেওয়া হতে পারে। এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে কবে শুরু হবে।

সভায় আরও তিনটি বিষয় আলোচনায় আসবে—
১. ভোটের সময়সীমা ও কক্ষ সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা পর্যালোচনা,
২. নিবন্ধনের যাচাই-বাছাই চলমান নতুন রাজনৈতিক দলগুলোর বিষয়ে সিদ্ধান্ত,
৩. জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সময়সীমা বাড়ানোর বিষয়ে কমিশনের মতামত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ