সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:০৩ অপরাহ্ন, ২৬ মে ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধরনের কৌশলগত ধাক্কা হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক মাইরাভ জোনসজিন। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এমন কোনো সমঝোতা কার্যকর হলে ইসরাইলের মূল লক্ষ্য—ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন কিংবা দেশটির পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করা—কোনোটিই বাস্তবায়ন হবে […]

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধরনের কৌশলগত ধাক্কা হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক মাইরাভ জোনসজিন।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এমন কোনো সমঝোতা কার্যকর হলে ইসরাইলের মূল লক্ষ্য—ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন কিংবা দেশটির পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করা—কোনোটিই বাস্তবায়ন হবে না।

তার মতে, ইসরাইল হয়তো সাময়িকভাবে ইরানের কিছু সামরিক সক্ষমতা দুর্বল করতে পারবে, তবে সেটি দীর্ঘমেয়াদে টেকসই হবে না। ফলে তেহরানের কৌশলগত অবস্থান পুরোপুরি ভেঙে দেওয়া সম্ভব হবে না।

মাইরাভ জোনসজিন আরও বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে এই সংঘাত থেকে ভিন্ন ধরনের ফল আশা করেছিলেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তাকে রাজনৈতিক চাপের পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবও বিবেচনায় নিতে হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি বা সমঝোতা হয়, তাহলে সেটি নেতানিয়াহুর জন্য প্রায় “দুঃস্বপ্নের মতো পরিস্থিতি” তৈরি করতে পারে। কারণ এতে মধ্যপ্রাচ্যে ইসরাইলের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ