সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:০৯ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬

ইরানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি খোলা রাখা এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানের কাছ থেকে প্রকাশ্য অঙ্গীকার চাইছে যুক্তরাষ্ট্র। শনিবার (১১ জুলাই) ওমানে দুই দেশের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে ওয়াশিংটন তেহরানের কাছ থেকে এমন প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, সম্প্রতি বাণিজ্যিক জাহাজে হামলার […]

ইরানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালি খোলা রাখা এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানের কাছ থেকে প্রকাশ্য অঙ্গীকার চাইছে যুক্তরাষ্ট্র। শনিবার (১১ জুলাই) ওমানে দুই দেশের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে ওয়াশিংটন তেহরানের কাছ থেকে এমন প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করবে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, সম্প্রতি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে ভুল ছিল বলে স্বীকার করেছে ইরান। তবে তেহরানের দাবি, ওই ঘটনার পেছনে তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত থাকতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি ঘিরে চলতি সপ্তাহের সংঘর্ষের পরও দুই পক্ষ আলোচনায় বসতে সম্মত হয়েছে। হোয়াইট হাউসের ভাষ্য, সাম্প্রতিক হামলা জুনে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত পালন করতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ ছিল। বরং যুক্তরাষ্ট্রই চুক্তির শর্ত ভঙ্গ করেছে বলে তিনি অভিযোগ করেন।

জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার অঙ্গীকার ছিল। সিবিএস নিউজের বরাতে বলা হয়েছে, ইরানি কট্টরপন্থীদের একটি অংশ জাহাজে গুলি চালিয়ে আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে বলে তেহরান দাবি করেছে।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, ইরান আবার আলোচনায় ফিরতে চায় এবং বলেছে, “আমরা ভুল করেছি। চলুন, আলোচনা এগিয়ে নেওয়া যাক।”

আজকের বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ইরানের পক্ষে উপস্থিত থাকবেন আব্বাস আরাগচি।

গতকাল শুক্রবার মার্কিন কর্মকর্তারা জানান, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের নেতৃত্বকে বার্তা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ইরানকে প্রকাশ্যে ঘোষণা করতে হবে যে হরমুজ প্রণালি খোলা আছে এবং তারা আর বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালাবে না। একই সঙ্গে হামলার ঘটনাটি ভুল ছিল বলেও প্রকাশ্যে স্বীকার করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে উত্তেজনা প্রশমনে গতকাল কাতারের একটি প্রতিনিধিদল ইরান সফর করেছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে, এবং ওয়াশিংটন তাতে সম্মত হয়েছে। তবে তিনি একই সঙ্গে বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ এখন শেষ।

গত সোমবার হরমুজ প্রণালিতে ওমানের জলসীমায় তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়। ইরান অবশ্য বলছে, জাহাজগুলোকে তাদের নির্ধারিত পথ দিয়েই চলতে হবে।

গত মাসে স্বাক্ষরিত ১৪ দফার এক সমঝোতা স্মারকের লক্ষ্য ছিল যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা এবং উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত এড়িয়ে চলা। ওই চুক্তিতে হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান, ওমান এবং উপসাগরীয় অন্যান্য দেশগুলোর মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও বলা হয়েছিল।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ