সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:৩৬ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬

ইরানের ‘হিট লিস্টে’ ১৩ বিশ্বনেতা, প্রতিশোধের ঘোষণা মোজতবা খামেনির

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনি। এর মধ্যেই ইরানের প্রভাবশালী কট্টরপন্থী দৈনিক হামশাহরি ১৩ জন বিশ্বনেতাকে নিয়ে একটি তথাকথিত ‘হিট লিস্ট’ প্রকাশ করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, তেহরান প্রশাসনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হামশাহরি পত্রিকার […]

ইরানের ‘হিট লিস্টে’ ১৩ বিশ্বনেতা, প্রতিশোধের ঘোষণা মোজতবা খামেনির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনি। এর মধ্যেই ইরানের প্রভাবশালী কট্টরপন্থী দৈনিক হামশাহরি ১৩ জন বিশ্বনেতাকে নিয়ে একটি তথাকথিত ‘হিট লিস্ট’ প্রকাশ করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তেহরান প্রশাসনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হামশাহরি পত্রিকার অনলাইন সংস্করণে শনিবার গভীর রাতে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করা হয়। সেখানে কয়েকজন পশ্চিমা নেতা ও ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার ছবি ও নাম প্রকাশ করা হয়। এর কিছুক্ষণ আগেই মোজতবা খামেনি তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া ইরানি জাতির অঙ্গীকার। তিনি দাবি করেন, দায়ীদের বিচার নিশ্চিত করা হবে এবং তারা শান্তিপূর্ণ পরিণতি পাবে না।

যদিও ওই বিবৃতিতে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি, পরে প্রকাশিত হামশাহরি-র ইনফোগ্রাফিকে ১৩ জন আন্তর্জাতিক নেতার ছবি স্থান পায়।

প্রকাশিত তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নাম রয়েছে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসসহ ইউরোপের আরও কয়েকজন শীর্ষ নেতার ছবিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এএফপির তথ্য অনুযায়ী, বিতর্কিত এই ইনফোগ্রাফিকটি শুধু পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে। হামশাহরি-র মুদ্রিত সংস্করণে এটি ছাপা হয়নি।

ইরানের দাবি, সাম্প্রতিক সংঘাতের সময় কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়ে সামরিক সহায়তা করেছে। এ কারণেই এসব দেশকে সংঘাতে যুক্ত পক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে ইরানি গণমাধ্যমে দাবি করা হয়েছে।

মোজতবা খামেনির প্রতিশোধের ঘোষণা এবং এর পরপরই প্রকাশিত এই তালিকা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের বার্তা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: এএফপি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ