সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
১:৩৪ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫

উইঘুর যোদ্ধাদের চীনের হাতে তুলে দেবে সিরিয়া

মুসলিম উইঘুর যোদ্ধাদের চীনের হাতে তুলে দেবে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি প্রথমবারের মতো চীন সফরে গেছেন। তার সফরের মধ্যে দুটি সূত্র জানালো, সিরিয়ায় সেসব উইঘুর রয়েছে তাদের বেইজিংয়ের হাতে তুলে দেওয়া হবে। সিরিয়ার সরকারের একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির কাছে এ বিষয়টি উত্থাপন করবে চীন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সূত্রটি তার পরিচয় […]

Syria
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মুসলিম উইঘুর যোদ্ধাদের চীনের হাতে তুলে দেবে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি প্রথমবারের মতো চীন সফরে গেছেন। তার সফরের মধ্যে দুটি সূত্র জানালো, সিরিয়ায় সেসব উইঘুর রয়েছে তাদের বেইজিংয়ের হাতে তুলে দেওয়া হবে।

সিরিয়ার সরকারের একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির কাছে এ বিষয়টি উত্থাপন করবে চীন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সূত্রটি তার পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন।

দেশটির কূটনৈতিক একটি সূত্র জানিয়েছেন, সিরিয়া চীনের কাছে অন্তত ৪০০ উইঘুর যোদ্ধাকে চীনের হাতে তুলে দেবেন।

তবে এএফপির এ প্রতিবদেনর তথ্য অস্বীকার করেছে সিরীয় সরকারি বার্তাসংস্থা সানা।

উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর ব্যাপক দমন নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে চীন সরকারের ওপর। এই সম্প্রদায়ের প্রায় ৫ হাজার মানুষ ২০১৭ সালে সিরিয়ায় গিয়েছিলেন বলে ধারণা করা হয়। যারা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ