সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:৪১ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, উপদেষ্টারা সবাই দেশে আছেন এবং শপথের দিন তারা আনুষ্ঠানিকভাবে উপস্থিত থাকবেন। শপথ শেষে তারা নিজ নিজ বাসায় ফিরে যাবেন। সম্প্রতি প্রধান […]

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, উপদেষ্টারা সবাই দেশে আছেন এবং শপথের দিন তারা আনুষ্ঠানিকভাবে উপস্থিত থাকবেন। শপথ শেষে তারা নিজ নিজ বাসায় ফিরে যাবেন।

সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জার্মানিতে যাওয়ার পর উপদেষ্টাদের দেশ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, উপদেষ্টারা দেশের গর্বিত সন্তান এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।

তিনি জানান, আগামী ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং বিকেল ৪টায় সংসদের সাউথ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শপথ অনুষ্ঠানে অংশ নিতে কাতার ও সার্কভুক্ত সাতটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান প্রেস সচিব। এছাড়া অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কথাও জানান তিনি।

প্রেস সচিব আরও বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘মহাসাফল্য’ হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এই নির্বাচনে সহিংসতা কম হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি এবং পুলিশ বাহিনী তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে—এমন পর্যবেক্ষণ উঠে এসেছে।

তিনি জানান, নির্বাচনের পর চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রকৃত অর্থে নির্বাচন-সম্পর্কিত সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাতিয়ার ব্যবহারের বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ