কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণ এবং মানুষের কর্মসংস্থান রক্ষার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে প্রায় ৩০টি রোবট। সম্প্রতি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দেশটির ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের বাইরে এ ব্যতিক্রমী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ‘ডেমোক্রেটিজম’ নামের একটি উদ্যোগের আয়োজনে বিক্ষোভে অংশ নেয় এআইচালিত হিউম্যানয়েড রোবট এজিবট এ৩ এবং বিভিন্ন ধরনের রোবট কুকুর বা কোয়াড্রুপেড। বিক্ষোভের সময় রোবটগুলোকে দলবদ্ধভাবে গোল […]
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণ এবং মানুষের কর্মসংস্থান রক্ষার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে প্রায় ৩০টি রোবট। সম্প্রতি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দেশটির ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের বাইরে এ ব্যতিক্রমী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
‘ডেমোক্রেটিজম’ নামের একটি উদ্যোগের আয়োজনে বিক্ষোভে অংশ নেয় এআইচালিত হিউম্যানয়েড রোবট এজিবট এ৩ এবং বিভিন্ন ধরনের রোবট কুকুর বা কোয়াড্রুপেড।
বিক্ষোভের সময় রোবটগুলোকে দলবদ্ধভাবে গোল হয়ে হাঁটতে দেখা যায়। তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড ও পতাকা। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘কাজের জায়গা রক্ষা করুন’, ‘নিয়ম প্রণয়নের সময় এসেছে’ এবং ‘অপেক্ষা করবেন না, নিয়ন্ত্রণ করুন’।
আয়োজকদের বক্তব্য অনুযায়ী, এআই ও রোবটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাকরি হারানোর আশঙ্কাও বাড়ছে। বিশেষ করে হিউম্যানয়েড রোবট এবং এআইয়ের মাধ্যমে মানুষের বুদ্ধিবৃত্তিক কাজও ভবিষ্যতে প্রতিস্থাপিত হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং কর্মসংস্থান রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে বিক্ষোভ থেকে।
আয়োজকদের মতে, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়তে পারে।
সূত্র: আল-জাজিরা, ফার্স্টপোস্ট ও এএফপি