ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি সেতু থেকে যমুনা নদীতে ঝাঁপ দেন আনু গুপ্তা নামের এক তরুণ। তবে তার সঙ্গে সেতু পর্যন্ত আসা এক তরুণী আনু নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ ও স্থানীয় ডুবুরিরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণী তার প্রেমিকা ছিলেন। খবর […]
ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি সেতু থেকে যমুনা নদীতে ঝাঁপ দেন আনু গুপ্তা নামের এক তরুণ। তবে তার সঙ্গে সেতু পর্যন্ত আসা এক তরুণী আনু নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ ও স্থানীয় ডুবুরিরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণী তার প্রেমিকা ছিলেন। খবর ইন্ডিয়া টুডের।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তরুণ ও তরুণী প্রেমের সম্পর্কে ছিলেন। তারা একসঙ্গে আত্মহত্যা করার উদ্দেশ্যেই সেতুতে এসেছিলেন। তবে আনু গুপ্তা নদীতে ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ পরই তরুণীটি মত পরিবর্তন করে ঘটনাস্থল থেকে চলে যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আনু গুপ্তাকে নদী থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর আনু গুপ্তাকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদ আছেন।
পুলিশ আরও জানায়, কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে এবং আত্মহত্যার চেষ্টা করার পেছনে কী কারণ ছিল, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। আনুর সঙ্গে থাকা ওই তরুণীকে খুঁজে বের করারও চেষ্টা করছে পুলিশ।
ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।