সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:১১ অপরাহ্ন, ২৬ মে ২০২৬

এনওয়াইপিডির সম্মাননা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত লেফটেন্যান্ট ফজিলাতুন নেছা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা লেফটেন্যান্ট ফজিলাতুন নেছা ‘আউটস্ট্যান্ডিং সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ মাস উপলক্ষে গত ২১ মে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, নেতৃত্বগুণ এবং কমিউনিটির প্রতি দীর্ঘদিনের সেবামূলক ভূমিকার […]

এনওয়াইপিডির সম্মাননা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত লেফটেন্যান্ট ফজিলাতুন নেছা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা লেফটেন্যান্ট ফজিলাতুন নেছা ‘আউটস্ট্যান্ডিং সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ মাস উপলক্ষে গত ২১ মে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, নেতৃত্বগুণ এবং কমিউনিটির প্রতি দীর্ঘদিনের সেবামূলক ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তার দক্ষতা ও আন্তরিকতা এনওয়াইপিডির ভেতরে-বাইরে প্রশংসিত হয়েছে বলেও উল্লেখ করেছে সংগঠনটি।

সংগঠনটির নেতারা বলেন, এটি শুধু ফজিলাতুন নেছার ব্যক্তিগত অর্জন নয়; বরং পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের একটি মুহূর্ত। তার এই সাফল্য নতুন প্রজন্মের বাংলাদেশি-আমেরিকানদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এদিকে, সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও তার সাফল্য ও পেশাগত অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ