ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ের আলোচিত ব্যক্তি এবং ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানী থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জানা গেছে, মঙ্গলবার রাতে বারিধারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে সেখান থেকে হেফাজতে নেওয়া হয়। মাসুদ উদ্দিন চৌধুরী অতীতে […]
ছবি: সংগৃহীত
ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ের আলোচিত ব্যক্তি এবং ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানী থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা গেছে, মঙ্গলবার রাতে বারিধারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে সেখান থেকে হেফাজতে নেওয়া হয়।
মাসুদ উদ্দিন চৌধুরী অতীতে বিভিন্ন রাজনৈতিক ও সামরিক ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কারণে আলোচিত ছিলেন। বিশেষ করে ওয়ান-ইলেভেন সময়কার কর্মকাণ্ডে তার ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে।
রাজনৈতিক অঙ্গনে তার সম্পৃক্ততার বিষয়টিও আলোচনায় ছিল। এক সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন সংগ্রহ করেন এবং পরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গেও যুক্ত হন।
তার গ্রেপ্তারের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।