সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৩১ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬

কপ-৩১ শুরুর আগে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, আলোচনায় কোন বিষয়গুলো?

তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে দুই দেশের শীর্ষ নেতার এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ […]

কপ-৩১ শুরুর আগে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, আলোচনায় কোন বিষয়গুলো?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে দুই দেশের শীর্ষ নেতার এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মাত্র এক দিন আগে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

এর আগে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ