সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:০০ অপরাহ্ন, ৮ জুলাই ২০২৬

কর্মসূচিতে বিশৃঙ্খলা, দলীয় কর্মীকেই চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একটি রাজনৈতিক কর্মসূচি শেষে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে তাকে নিজের দলের এক কর্মীকে চড় মারতে দেখা গেছে। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, ওই সময় আরও কয়েকজন কর্মীকেও ধাক্কা ও থাপ্পড় দেন তিনি। ঘটনার পেছনে রয়েছে সম্প্রতি শিশু ধর্ষণ ও হত্যার একটি […]

কর্মসূচিতে বিশৃঙ্খলা, দলীয় কর্মীকেই চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একটি রাজনৈতিক কর্মসূচি শেষে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে তাকে নিজের দলের এক কর্মীকে চড় মারতে দেখা গেছে। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, ওই সময় আরও কয়েকজন কর্মীকেও ধাক্কা ও থাপ্পড় দেন তিনি।

ঘটনার পেছনে রয়েছে সম্প্রতি শিশু ধর্ষণ ও হত্যার একটি ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা। অভিযোগ রয়েছে, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুরে যেতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার দাবি, প্রশাসন ও পুলিশ তাকে সেখানে যেতে বাধা দেয় এবং কালীঘাটের বাসভবনের সামনে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে।

এর প্রতিবাদে বুধবার (৮ জুলাই) কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে কালীঘাটে তৃণমূল ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হওয়া মিছিল হাজরা মোড়ে পৌঁছালে বিজেপির একটি কর্মসূচির মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, উত্তেজনা এবং পরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ, তাদের কর্মসূচি নস্যাৎ করতে বিজেপি ইচ্ছাকৃতভাবে সেখানে উপস্থিত হয়েছিল।

মিছিল শেষে আহত ও অসুস্থ কর্মীদের দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। এতে এলাকা জুড়ে ভিড় ও বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে মমতা নিজেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। হাতে মাইক নিয়ে তিনি কর্মীদের সরে দাঁড়াতে বলেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য রাস্তা ফাঁকা করার আহ্বান জানান।

তবে তার নির্দেশের পরও ভিড় নিয়ন্ত্রণে না এলে একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন। ভিডিওতে দেখা যায়, কমলা রঙের টি-শার্ট পরা এক ব্যক্তিকে তিনি চড় মারছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেসেরই একজন কর্মী। একই সময় আরও কয়েকজনকে ধাক্কা ও থাপ্পড় দেওয়ার দৃশ্যও ভিডিওতে ধরা পড়ে।

ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন পরিস্থিতিতে এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন বা ঘটনাটি নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ