সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
১২:৫০ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, তীব্র প্রতিযোগিতায় চার প্রার্থী

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনকে ঘিরে প্রতিযোগিতা এখন তুঙ্গে। এ দৌড়ে এগিয়ে আছেন চারজন শীর্ষ প্রার্থী—চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাচেলেত, আর্জেন্টিনার রাফায়েল গ্রসি, কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান এবং সেনেগালের মাকি সাল। সম্প্রতি তারা জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কঠিন প্রশ্নের উত্তর দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক এ প্রক্রিয়াকে বিশ্বের সবচেয়ে কঠিন চাকরির সাক্ষাৎকারগুলোর একটি […]

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, তীব্র প্রতিযোগিতায় চার প্রার্থী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনকে ঘিরে প্রতিযোগিতা এখন তুঙ্গে। এ দৌড়ে এগিয়ে আছেন চারজন শীর্ষ প্রার্থী—চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাচেলেত, আর্জেন্টিনার রাফায়েল গ্রসি, কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান এবং সেনেগালের মাকি সাল। সম্প্রতি তারা জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কঠিন প্রশ্নের উত্তর দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক এ প্রক্রিয়াকে বিশ্বের সবচেয়ে কঠিন চাকরির সাক্ষাৎকারগুলোর একটি বলে মন্তব্য করেছেন।

এখন পর্যন্ত কোনো একজন প্রার্থীকে স্পষ্ট এগিয়ে থাকতে দেখা যায়নি। ফলে নির্বাচন-প্রক্রিয়াটি আরও জমে উঠেছে। চলতি দৌড়ে নতুন প্রার্থীরাও পরে যুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বর্তমান মেয়াদ আগামী ১ জানুয়ারি শেষ হবে।

চার প্রার্থীই জাতিসংঘের মূল তিন স্তম্ভ—শান্তি, উন্নয়ন ও মানবাধিকার—আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন। ইরান, গাজা, ইউক্রেন ও সুদানের মতো সংকটপূর্ণ অঞ্চলে সংঘাত কমাতে জাতিসংঘকে আরও কার্যকর করে তোলার অঙ্গীকারও করেছেন তারা। বাচেলেত সংকট প্রতিরোধে আগাম উদ্যোগ ও মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতির ওপর জোর দেন। গ্রসি বলেন, বিশ্বে বিভাজন বেড়ে যাওয়ায় জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সে আস্থাহীনতা কাটাতে দৃঢ় নেতৃত্ব প্রয়োজন। গ্রিনস্প্যানের মতে, জাতিসংঘকে ঝুঁকি নিতে শিখতে হবে এবং নৈতিক অবস্থান অটুট রাখতে হবে। আর মাকি সাল নিজেকে সেতুবন্ধনকারী হিসেবে তুলে ধরে বৈশ্বিক আস্থা পুনর্গঠনের কথা বলেন।

তবে এই প্রতিযোগিতা বিতর্কমুক্ত নয়। বাচেলেতকে ঘিরে যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতা নারী অধিকার-সংক্রান্ত অবস্থানের সমালোচনা করেছেন। অন্যদিকে মাকি সাল দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন, যদিও তার প্রার্থিতা ঘিরে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভও হয়েছে। এসব বিতর্কের মধ্যেও প্রার্থীরা নিজেদের গ্রহণযোগ্যতা ও কূটনৈতিক সক্ষমতা তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য, যার মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স রয়েছে স্থায়ী সদস্য হিসেবে। পরে সাধারণ পরিষদের ১৯৩ সদস্য সেই মনোনয়ন অনুমোদন করবে। বিশ্লেষকদের মতে, এখনো কোনো প্রার্থীই নিশ্চিতভাবে এগিয়ে নেই; তবে অনেকের ধারণা, এবার এমন একজনকে বেছে নিতে হবে, যিনি সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন এবং বিশ্বজুড়ে বেড়ে চলা সংকটে জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকায় ফিরিয়ে আনতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ