সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৫:২৫ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

গণভোট কমে যাওয়ার কারণ জানালো ইসি

সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত তথ্যে দেখা গেছে, পূর্বে প্রকাশিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’—উভয় ধরনের ভোটের সংখ্যাই কমেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত একটি অতিরিক্ত গেজেটের মাধ্যমে সংশোধিত এই তথ্য প্রকাশ করা হয়। সংশোধিত হিসাব […]

গণভোট কমে যাওয়ার কারণ জানালো ইসি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত তথ্যে দেখা গেছে, পূর্বে প্রকাশিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’—উভয় ধরনের ভোটের সংখ্যাই কমেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত একটি অতিরিক্ত গেজেটের মাধ্যমে সংশোধিত এই তথ্য প্রকাশ করা হয়।

সংশোধিত হিসাব অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি। এতে মোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি। এর মধ্যে বাতিল ভোট হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি। বাতিল ভোট বাদ দিলে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১টি।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, আগের ঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি এবং ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। অন্যদিকে বাতিল ভোটের সংখ্যা আগের তুলনায় বেড়েছে ১২ হাজার ৫৫৯টি। সব মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি।

ফলাফল সংশোধনের কারণ ব্যাখ্যা করে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এটি মূলত করণিক ভুল ও ট্রান্সপজিশন এররের কারণে হয়েছে। হাতে লেখা ও তথ্য সংরক্ষণের সময় সংখ্যাগত গরমিল তৈরি হয়েছিল। মাঠপর্যায়ের তথ্যের সঙ্গে পুনরায় মিলিয়ে যাচাই করে সেগুলো সংশোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, মূল প্রতিপাদ্য অর্থাৎ ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের অনুপাতের ক্ষেত্রে কোনো মৌলিক পরিবর্তন হয়নি। ‘হ্যাঁ’ ভোটই সংখ্যাগরিষ্ঠ রয়েছে—এই বিষয়টি অপরিবর্তিত আছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। ওইদিন দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রাখে নির্বাচন কমিশন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ