সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৫৬ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬

গাজায় ধ্বংসযজ্ঞ দেখে ‘ভালো অনুভূতি’ হয়: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখে নিজের মধ্যে ‘ভালো অনুভূতি’ সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। উত্তর গাজা সফরকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। উত্তর গাজার বর্তমান পরিস্থিতি দেখে তার অনুভূতি কী—এমন প্রশ্নের […]

গাজায় ধ্বংসযজ্ঞ দেখে ‘ভালো অনুভূতি’ হয়: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখে নিজের মধ্যে ‘ভালো অনুভূতি’ সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। উত্তর গাজা সফরকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

উত্তর গাজার বর্তমান পরিস্থিতি দেখে তার অনুভূতি কী—এমন প্রশ্নের জবাবে কাটস বলেন, “একটি ভালো অনুভূতি, তাই নয় কি?”

তিনি দাবি করেন, গাজার বর্তমান পরিস্থিতি কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি ইসরায়েলের পরিকল্পিত সামরিক নীতির অংশ। তার ভাষ্য অনুযায়ী, এই নীতির লক্ষ্য হলো ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত শক্তিগুলোকে স্থায়ীভাবে নির্মূল করা।

কাটস আরও বলেন, ইসরায়েল আগের সামরিক কৌশল থেকে সরে এসেছে। অতীতে সেনাবাহিনী গাজায় অভিযান চালিয়ে ফিরে আসত। এখন তারা ভিন্ন কৌশল অনুসরণ করছে।

তিনি বলেন, “এখন ভেতরে প্রবেশ করে আবার চলে যাওয়ার পরিবর্তে আমাদের সেনাবাহিনী গাজার ভেতরেই অবস্থান করছে। সন্ত্রাসীরা বাইরে রয়েছে এবং ঘরবাড়িগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।”

প্রতিরক্ষামন্ত্রী জানান, দীর্ঘমেয়াদি সামরিক পরিকল্পনার অংশ হিসেবে গাজা উপত্যকার ভেতরে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন তিনটি নতুন সামরিক আউটপোস্ট বা ঘাঁটি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন পক্ষের অভিযোগ, এ ধরনের পরিকল্পনা গাজায় দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করে।

সূত্র: মিডল ইস্ট আই

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ