সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:০৯ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬

চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ইউরোপে গ্যাসের দাম

মধ্যপ্রাচ্যের সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার প্রভাবে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শীতের আগে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমে যাওয়া এবং ইউরোপীয় ইউনিয়নের গ্যাসের মজুদ প্রত্যাশার তুলনায় কম থাকায় জ্বালানি বাজারে উদ্বেগ বাড়ছে। শুক্রবারের লেনদেন শেষে সোমবার (২৬ অক্টোবর) বাজার খোলার পর ইউরোপের গ্যাসের বেঞ্চমার্ক মূল্য ৩ দশমিক […]

চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ইউরোপে গ্যাসের দাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যের সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার প্রভাবে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শীতের আগে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমে যাওয়া এবং ইউরোপীয় ইউনিয়নের গ্যাসের মজুদ প্রত্যাশার তুলনায় কম থাকায় জ্বালানি বাজারে উদ্বেগ বাড়ছে।

শুক্রবারের লেনদেন শেষে সোমবার (২৬ অক্টোবর) বাজার খোলার পর ইউরোপের গ্যাসের বেঞ্চমার্ক মূল্য ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৯৭ ইউরো ছাড়িয়ে যায়। এর আগে ২০২২ সালের ডিসেম্বরের পর গ্যাসের দাম এত বেশি দেখা যায়নি। ওই দাম প্রায় ১০৮ দশমিক ৮ মার্কিন ডলারের সমান।

দাম বাড়ার অন্যতম কারণ পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে এলএনজি সরবরাহ কমে যাওয়া। বিশ্বের মোট এলএনজি চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ এ অঞ্চল থেকে সরবরাহ করা হয়। চলমান সংঘাতের কারণে গত বছরের একই সময়ের তুলনায় অঞ্চলটি থেকে গ্যাস সরবরাহ প্রায় ৮০ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউরোপের গ্যাসের মজুদ পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে। গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইউরোপের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর গ্যাস সংরক্ষণাগারে বর্তমানে ধারণক্ষমতার ৭৪ দশমিক ৬ শতাংশ গ্যাস রয়েছে। বছরের এই সময়ে স্বাভাবিক গড়ের তুলনায় মজুদের এ হার কম।

সরবরাহ হ্রাস ও মজুদের ঘাটতি—দুইয়ের প্রভাবে শীত আসার আগেই ইউরোপের জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে শীতকালে গ্যাসের সরবরাহ ও দাম নিয়ে অনিশ্চয়তা আরও বাড়তে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ