সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৫০ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে দেশটির বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি ইরানকে ‘নরকে’ পাঠানোর কথাও বলেন। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো গেলে দেশটি পুনর্গঠন ও উন্নয়নের সুযোগ পেতে পারে। তবে চুক্তি […]

জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে দেশটির বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি ইরানকে ‘নরকে’ পাঠানোর কথাও বলেন।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো গেলে দেশটি পুনর্গঠন ও উন্নয়নের সুযোগ পেতে পারে। তবে চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করতে হবে।

ভাষণে তিনি বলেন, ‘আমি কি তাদের নরকে ঠেলে দেব, যেখান থেকে তাদের বেঁচে ফেরার কোনো সুযোগ থাকবে না এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো আশাও অবশিষ্ট থাকবে না?’

নির্বাচনের পর চুক্তির আশা

একই সঙ্গে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনার কথাও বলেছেন ট্রাম্প। তাঁর ধারণা, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তি হতে পারে।

ট্রাম্প বলেন, ‘আমার বিশ্বাস, নির্বাচনের পরপরই আমাদের একটি চুক্তি হবে।’ ইরান বর্তমানে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল কী হয়, সেটি দেখার অপেক্ষায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে তেহরানের। ইরানের পক্ষ থেকে কূটনৈতিক আলোচনায় ফেরার আগ্রহের কথাও জানানো হয়।

পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান

জাতিসংঘে দেওয়া ভাষণে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতেই যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিয়েছে।

ট্রাম্প বলেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। অন্যদিকে ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

ট্রাম্পের ভাষণের সময় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। তবে তাঁর বক্তব্যে ইরানের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি চুক্তির সম্ভাবনাও খোলা রাখার অবস্থানই উঠে এসেছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ