শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। বিকেল ৪টা ৪০ মিনিটে সমাধিস্থলে পৌঁছালে চন্দ্রিমা উদ্যান ও আশপাশের এলাকায় জড়ো হওয়া দলীয় নেতাকর্মীরা তাকে অভিবাদন জানান এবং বিভিন্ন স্লোগানে স্বাগত জানান। […]
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
বিকেল ৪টা ৪০ মিনিটে সমাধিস্থলে পৌঁছালে চন্দ্রিমা উদ্যান ও আশপাশের এলাকায় জড়ো হওয়া দলীয় নেতাকর্মীরা তাকে অভিবাদন জানান এবং বিভিন্ন স্লোগানে স্বাগত জানান। এ সময় এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এপিবিএন ও বিজিবি সদস্যদের কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়।
এর আগে দুপুর ২টা ৫৪ মিনিটে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন তারেক রহমান। নির্ধারিত পথে গুলশান, বনানী, মহাখালী ফ্লাইওভার, বিজয় সরণি ও বিমানচত্বর অতিক্রম করে তিনি সমাধিস্থলে পৌঁছান।
শ্রদ্ধা নিবেদনকালে তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দলের শীর্ষ নেতারা। কবর জিয়ারত শেষে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে। জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি জোহরের নামাজ বাসায় আদায় করেন।