সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৫:০৭ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় ‘ফুয়েল কার্ড’ চালুর পরিকল্পনা

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। সব ধরনের যানবাহনের জন্য ‘ফুয়েল কার্ড’ চালুর পরিকল্পনা করা হচ্ছে, যা বাস্তবায়িত হলে জ্বালানি বিতরণ ও ব্যবহারে আসবে শৃঙ্খলা। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক তেলের বাজারে সরবরাহ সংকট দেখা দিতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে দাম […]

জ্বালানি সংকট মোকাবিলায় ‘ফুয়েল কার্ড’ চালুর পরিকল্পনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। সব ধরনের যানবাহনের জন্য ‘ফুয়েল কার্ড’ চালুর পরিকল্পনা করা হচ্ছে, যা বাস্তবায়িত হলে জ্বালানি বিতরণ ও ব্যবহারে আসবে শৃঙ্খলা।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক তেলের বাজারে সরবরাহ সংকট দেখা দিতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার আশঙ্কা রয়েছে, যা দেশের অর্থনীতিতে চাপ তৈরি করতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ বাজারে নিয়ন্ত্রণ জোরদার করতে বিকল্প হিসেবে ফুয়েল কার্ড ব্যবস্থার চিন্তা করা হচ্ছে।

প্রস্তাবিত ব্যবস্থায় মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও ট্রাকসহ সব ধরনের যানবাহনের জন্য আলাদা কার্ড থাকবে। প্রতিটি কার্ডে একটি কিউআর কোড যুক্ত থাকবে, যার মাধ্যমে নির্ধারিত ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করা যাবে। এতে জ্বালানি বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে এ উদ্যোগ বাস্তবায়নে কিছু সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রযুক্তিগত অবকাঠামো তৈরি এবং সারাদেশে সমন্বিত ব্যবস্থা চালু করাই এখন বড় চ্যালেঞ্জ।

ফুয়েল কার্ড কী

ফুয়েল কার্ড বা ফ্লিট কার্ড হলো একটি বিশেষ ধরনের পেমেন্ট কার্ড, যার মাধ্যমে পেট্রোল, ডিজেলসহ বিভিন্ন জ্বালানি কেনা যায়। এটি ডেবিট বা ক্রেডিট কার্ডের মতোই কাজ করে এবং সাধারণত প্রতিষ্ঠান বা যানবাহন মালিকরা ব্যবহার করেন।

সম্ভাব্য সুবিধা

এই কার্ড চালু হলে জ্বালানি কেনার প্রক্রিয়া সহজ হবে এবং প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ড সংরক্ষণ করা সম্ভব হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সীমার মধ্যে জ্বালানি ব্যবহারের সুযোগ নির্ধারণ করতে পারবে, যা খরচ নিয়ন্ত্রণে সহায়ক হবে।

এ ছাড়া নির্দিষ্ট গাড়ি বা চালকের সঙ্গে কার্ড সংযুক্ত থাকায় অপব্যবহারের ঝুঁকি কমবে এবং কাগজপত্রের ঝামেলা কমিয়ে সময় সাশ্রয়ও হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে ফুয়েল কার্ড চালু করা গেলে জ্বালানি খাতে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ অনেকটাই বাড়বে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ