সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:২৮ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকট মোকাবেলায় যৌথ কমিটি, বিরোধীদলের ৫ সদস্যের নাম ঘোষণা

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সংসদে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এই কমিটি গঠন করেন। কমিটিতে সরকারি ও বিরোধী দল থেকে সমান সংখ্যক—৫ জন করে মোট ১০ জন সদস্য রাখা […]

জ্বালানি সংকট মোকাবেলায় যৌথ কমিটি, বিরোধীদলের ৫ সদস্যের নাম ঘোষণা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সংসদে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এই কমিটি গঠন করেন।

কমিটিতে সরকারি ও বিরোধী দল থেকে সমান সংখ্যক—৫ জন করে মোট ১০ জন সদস্য রাখা হয়েছে। সরকারি দলের পক্ষ থেকে কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এবিএম আশরাফ উদ্দিন নিজান, মঈনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকে ডা. শফিকুর রহমান মনোনীত পাঁচ সদস্য হলেন—সাইফুল আলম, নুরুল ইসলাম, আব্দুল বাতেন, মোহাম্মদ আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) এবং মুফতি মাওলানা আবুল হাসান।

সংসদে আলোচনার সময় ডা. শফিকুর রহমান প্রস্তাব করেন, ঢাকায় যে লোডশেডিং ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে, তা বাস্তবায়নের সূচনা সংসদ ভবন এলাকা থেকেই করা উচিত। এর মাধ্যমে সমতা নিশ্চিত হবে বলেও তিনি মত দেন।

চলমান জ্বালানি সংকট নিরসনে সরকারি ও বিরোধী দলের এই যৌথ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, সমন্বিতভাবে কাজ করতে পারলে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সম্ভব হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ