সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১২:৩৬ অপরাহ্ন, ২ মে ২০২৬

জ্বালানি সংকটে ৩৪ বছরের পুরোনো মার্কিন বিমান সংস্থা ‘স্পিরিট’ বন্ধ

দীর্ঘ ৩৪ বছর আকাশপথে সেবা দেওয়ার পর কার্যক্রম পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইনস। ইরান যুদ্ধের প্রভাবে জেট জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং তাতে সৃষ্ট আর্থিক চাপ সামলাতে না পেরে সংস্থাটি এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বিমান সংস্থাটির সব ধরনের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে গেছে। সংস্থাটি গত দুই বছরের কম সময়ের মধ্যে দু’বার […]

জ্বালানি সংকটে ৩৪ বছরের পুরোনো মার্কিন বিমান সংস্থা ‘স্পিরিট’ বন্ধ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দীর্ঘ ৩৪ বছর আকাশপথে সেবা দেওয়ার পর কার্যক্রম পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইনস। ইরান যুদ্ধের প্রভাবে জেট জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং তাতে সৃষ্ট আর্থিক চাপ সামলাতে না পেরে সংস্থাটি এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বিমান সংস্থাটির সব ধরনের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে গেছে।

সংস্থাটি গত দুই বছরের কম সময়ের মধ্যে দু’বার দেউলিয়া সুরক্ষার আবেদন করেছিল। আর্থিক সংকট কাটিয়ে উঠতে সরকারি সহায়তা বা বেলআউট পাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। ফলে দীর্ঘদিনের এ কম খরচের বিমান সেবা প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখা আর সম্ভব হয়নি।

বিমান সংস্থাটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১৭ হাজার কর্মী চাকরি হারিয়েছেন বলে জানা গেছে। এতে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন খাতেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় এয়ারলাইন্স খাতে পরিচালন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

বিশেষ করে জেট জ্বালানির দাম বেড়ে যাওয়ায় স্বল্পমূল্যে সেবা দেওয়া এয়ারলাইনসটির পক্ষে আর্থিক ভারসাম্য ধরে রাখা সম্ভব হয়নি। ফলে ৩৪ বছরের পুরোনো এই বিমান সংস্থাকে কার্যক্রম গুটিয়ে নিতে হলো।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ