ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নতুন করে কেউ যোগ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ারকে অস্থায়ীভাবে এই দায়িত্ব পালন করতে হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিএমপির কমিশনার হিসেবে কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ […]
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নতুন করে কেউ যোগ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ারকে অস্থায়ীভাবে এই দায়িত্ব পালন করতে হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিএমপির কমিশনার হিসেবে কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত মো. সরওয়ার এই দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখতে এই অস্থায়ী দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. সরওয়ারই ডিএমপির সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব সামলাবেন।
উল্লেখ্য, রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও নগর পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত এই দায়িত্ব পালনের মাধ্যমে ডিএমপির কার্যক্রম সচল রাখাই মূল লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।