সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
২:১১ অপরাহ্ন, ৮ অক্টোবর ২০২৬

ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ট্রাম্পকে ‘স্যার’ বলে ডাকে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাকে এমনভাবে সম্বোধন করেন, যেভাবে তার সরকারি কর্মচারীরা করেন। অর্থাৎ ২১ বছরের দাম্পত্য জীবনে মেলানিয়াও তাকে ‘স্যার’ বলে ডাকেন বলে জানিয়েছেন তিনি। বুধবার টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে এক নির্বাচনি সমাবেশে সমর্থকদের সামনে এ কথা বলেন ট্রাম্প। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল এবং আসন্ন সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন […]

ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ট্রাম্পকে ‘স্যার’ বলে ডাকে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাকে এমনভাবে সম্বোধন করেন, যেভাবে তার সরকারি কর্মচারীরা করেন। অর্থাৎ ২১ বছরের দাম্পত্য জীবনে মেলানিয়াও তাকে ‘স্যার’ বলে ডাকেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে এক নির্বাচনি সমাবেশে সমর্থকদের সামনে এ কথা বলেন ট্রাম্প। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল এবং আসন্ন সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের প্রচারণায় অংশ নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে ট্রাম্প তার স্ত্রী মেলানিয়ার প্রসঙ্গ তোলেন মূলত ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকোর খাদ্যাভ্যাস নিয়ে কথা বলতে গিয়ে। ট্রাম্প দাবি করেন, তালারিকো একজন ভিগান বা সম্পূর্ণ নিরামিষভোজী। তবে তালারিকো এই দাবি অস্বীকার করেছেন।

ট্রাম্প বলেন, একসময় তিনি নিজেও ‘ভিগান’ শব্দটির উচ্চারণ ঠিকভাবে করতে পারতেন না। পরে তার স্ত্রী মেলানিয়া তাকে সঠিক উচ্চারণ শিখিয়েছেন।

ট্রাম্পের ভাষায়, মেলানিয়া তাকে বলেছিলেন, ‘স্যার, এর উচ্চারণ ভেগান নয়, ভিগান।’

এরপরই ট্রাম্প মজা করে বলেন, তার স্ত্রী তাকে ঠিক তার কর্মচারীদের মতোই ‘স্যার’ বলে সম্বোধন করেন। তার বক্তব্য অনুযায়ী, দীর্ঘ ২১ বছরের দাম্পত্য জীবনেও মেলানিয়া তাকে এই সম্বোধনেই ডাকেন।

সমাবেশে ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী তালারিকোর খাদ্যাভ্যাস নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, তালারিকো এখন অসুস্থ। কারণ নির্বাচনি প্রচারের কারণে তাকে বাধ্য হয়ে আমিষ খাবার খেতে হয়েছে।

ট্রাম্প বলেন, ‘সে এখন কোথায় আছে জানেন? সে এখন অসুস্থ। কারণ তাকে নির্বাচনি প্রচার-প্রচারণার জন্য বাধ্য হয়ে আমিষ খেতে হয়েছে।’

তবে ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে তালারিকোর আগের বক্তব্যের মিল নেই। ৩৭ বছর বয়সী এই ডেমোক্র্যাট প্রার্থী বারবারই তার ভিগান খাদ্যাভ্যাস নিয়ে করা দাবি প্রত্যাখ্যান করেছেন।

টেক্সাসের আসন্ন সিনেট নির্বাচনে তালারিকো বর্তমানে প্যাক্সটনের চেয়ে এগিয়ে রয়েছেন বলে সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে দেখা গেছে। সিয়েনা কলেজের সাম্প্রতিক এক জরিপে তালারিকো ৫১ শতাংশ সমর্থন নিয়ে প্যাক্সটনের চেয়ে ৬ শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন। প্যাক্সটনের পক্ষে সমর্থন রয়েছে ৪৫ শতাংশের।

ফক্স নিউজের পৃথক আরেকটি জরিপেও তালারিকো এগিয়ে রয়েছেন। ওই জরিপে তার সঙ্গে প্যাক্সটনের ব্যবধান ২ শতাংশ।

এমন পরিস্থিতিতে প্যাক্সটনের প্রচারণায় সমর্থন জানাতে ট্রাম্পের টেক্সাস সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বুধবারের স্যান অ্যান্টোনিও সফরটি ছিল গত ছয় সপ্তাহের মধ্যে টেক্সাসে ট্রাম্পের চতুর্থ সফর।

প্যাক্সটনকে সমর্থন জানিয়ে ট্রাম্পের এই ধারাবাহিক প্রচারণা এমন সময়ে হচ্ছে, যখন জনমত জরিপে রিপাবলিকান প্রার্থীর চেয়ে ডেমোক্র্যাট প্রার্থী তালারিকো তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছেন।

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ