সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:২৪ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫

ঢাকায় তিন দিন আতশবাজি, ফানুস ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের জন্য একাধিক কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি […]

ঢাকায় তিন দিন আতশবাজি, ফানুস ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের জন্য একাধিক কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয় এবং তা মেনে চলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শোক পালনকালীন সময়ে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো যাবে না। এ ছাড়া উন্মুক্ত স্থানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রার আয়োজন করা যাবে না।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা জনদুর্ভোগ সৃষ্টি করে—এমন যেকোনো ধরনের কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে হবে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।

ডিএমপি জানিয়েছে, রাষ্ট্রীয় শোক যথাযথভাবে পালনের স্বার্থে এসব নির্দেশনা জারি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ