তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্ট্রুন ফ্রোস্তাদোত্তির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, তুরস্কের মুসলিমদের সহনশীলতা তাকে মুগ্ধ করেছে। একই সঙ্গে তিনি দেশটির মানুষের আন্তরিক অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্রিস্ট্রুন ফ্রোস্তাদোত্তির লেখেন, “তুরস্কের মুসলিমদের সহনশীলতা আমাকে মুগ্ধ করেছে। তারা আমাকে […]
তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্ট্রুন ফ্রোস্তাদোত্তির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, তুরস্কের মুসলিমদের সহনশীলতা তাকে মুগ্ধ করেছে। একই সঙ্গে তিনি দেশটির মানুষের আন্তরিক অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্রিস্ট্রুন ফ্রোস্তাদোত্তির লেখেন, “তুরস্কের মুসলিমদের সহনশীলতা আমাকে মুগ্ধ করেছে। তারা আমাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।”
আজানের ধ্বনির প্রশংসা করে তিনি বলেন, “আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে। এর মধ্যে এক ধরনের গভীর ও হৃদয়স্পর্শী সুর রয়েছে।”
তুরস্ক সফরে পাওয়া অভিজ্ঞতার কথা উল্লেখ করে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী আরও জানান, তিনি আবারও দেশটি সফরের ইচ্ছা পোষণ করছেন।
তার ভাষায়, “তুরস্কে পাওয়া উষ্ণ অভ্যর্থনা ও ইতিবাচক অভিজ্ঞতায় আমি অভিভূত। খুব শিগগিরই আবার তুরস্ক সফর করব।”