সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৩:২৬ অপরাহ্ন, ৬ জুন ২০২৬

দিনের বেলায় নেমে আসবে অন্ধকার, ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণ সূর্যগ্রহণ

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর বিশ্ববাসী আবারও প্রত্যক্ষ করতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে পূর্ণ সূর্যগ্রহণ, যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের আলো সম্পূর্ণভাবে আড়াল করে দেবে। এর ফলে পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে দিনের বেলাতেই সাময়িক অন্ধকার নেমে আসবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, পূর্ণ সূর্যগ্রহণের […]

দিনের বেলায় নেমে আসবে অন্ধকার, ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণ সূর্যগ্রহণ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর বিশ্ববাসী আবারও প্রত্যক্ষ করতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে পূর্ণ সূর্যগ্রহণ, যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের আলো সম্পূর্ণভাবে আড়াল করে দেবে। এর ফলে পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে দিনের বেলাতেই সাময়িক অন্ধকার নেমে আসবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ এমন অবস্থানে থাকে যে তার ছায়া পৃথিবীর একটি অংশের ওপর পড়ে। ওই অঞ্চল থেকে সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে যেতে দেখা যায়, যা ‘টোটালিটি’ নামে পরিচিত।

এবারের সূর্যগ্রহণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু এলাকা থেকে। এসব অঞ্চলে সূর্য পুরোপুরি আড়াল হয়ে যাওয়ার সময় দিনের আকাশ অল্প সময়ের জন্য রাতের মতো অন্ধকার হয়ে উঠবে।

অন্যদিকে ইউরোপ, আফ্রিকা এবং উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ আংশিক সূর্যগ্রহণ উপভোগ করতে পারবেন। সেখানে সূর্যের একটি অংশ চাঁদের আড়ালে চলে যাবে, তবে সম্পূর্ণভাবে ঢেকে যাবে না।

ইউরোপীয় মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। স্পেনের মূল ভূখণ্ডে এমন দৃশ্য সর্বশেষ দেখা গিয়েছিল ১৯০৫ সালে, ফলে দেশটির জন্য এবারের ঘটনাটি বিশেষ গুরুত্ব বহন করছে।

গ্রিনল্যান্ডে অবস্থানকারীরা দুই মিনিটেরও বেশি সময় ধরে পূর্ণ সূর্যগ্রহণ উপভোগ করার সুযোগ পাবেন। অন্যদিকে উত্তর স্পেনে সূর্য পুরোপুরি আড়াল থাকার সময়কাল হবে প্রায় ২০ সেকেন্ড।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এটি আকাশ পর্যবেক্ষণপ্রেমীদের জন্য একটি বিরল সুযোগ। তবে সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে চোখের সুরক্ষার জন্য বিশেষ সোলার ফিল্টারযুক্ত চশমা বা নিরাপদ পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ