আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের ভোটদানের পর প্রায় ৩ লাখ পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এর মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে এসেছে মাত্র ৬ হাজার ৪২টি ব্যালট। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির সর্বশেষ তথ্য অনুসারে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি […]
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের ভোটদানের পর প্রায় ৩ লাখ পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এর মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে এসেছে মাত্র ৬ হাজার ৪২টি ব্যালট।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির সর্বশেষ তথ্য অনুসারে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন ভোটদান সম্পন্ন করেছেন। প্রবাসীদের পক্ষ থেকে স্থানীয় পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৭১২টি পূরণকৃত ব্যালট। এসবের মধ্যে ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
ইসি সূত্র জানায়, ব্যালটগুলো ধীরে ধীরে আসছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে (ভোটের দিন ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত) রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছালে গণনায় যুক্ত হবে। এখন পর্যন্ত রিটার্নিং অফিসাররা ৬ হাজার ৪২টি ব্যালট গ্রহণ করেছেন।
এদিকে, দেশের অভ্যন্তরীণ (আইসিপিভি) নিবন্ধিত ভোটারদের জন্য ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার ৬৬৮ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৯৬ হাজার ৬৩২ জন ভোট প্রদান করেছেন।