সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

পরিবেশ
৬:২৭ পূর্বাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫

নায্যতার ভিত্তিতে জলবায়ু অর্থায়ন হতে হবেঃ পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু অর্থায়ন সংস্কারে স্থানীয় জনগণের চাহিদা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, তহবিল দ্রুত বিতরণ, সঠিক পরিকল্পনা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় এখন অপরিহার্য। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘জাতীয় জলবায়ু অর্থায়ন কৌশল’ নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি […]

নায্যতার ভিত্তিতে জলবায়ু অর্থায়ন হতে হবেঃ পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু অর্থায়ন সংস্কারে স্থানীয় জনগণের চাহিদা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, তহবিল দ্রুত বিতরণ, সঠিক পরিকল্পনা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় এখন অপরিহার্য।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘জাতীয় জলবায়ু অর্থায়ন কৌশল’ নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি জানান, বৈশ্বিক জলবায়ু অর্থায়নে উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি শিথিল করেছে, ফলে কাঠামোটি ক্রমেই অন্যায্য হয়ে উঠছে।

দেশীয় পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সবচেয়ে কম বাজেট পায়, অথচ গুরুত্বপূর্ণ খাত—অভিযোজন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্থানীয় স্থিতিস্থাপকতা—যথেষ্ট অর্থায়ন পায় না। দীর্ঘদিনেও কার্যকর জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা না থাকাকে তিনি হতাশাজনক বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শুধু অর্থ বরাদ্দ নয়—দ্রুত বাস্তবায়ন, দক্ষ মানবসম্পদ ও কার্যকর পরিকল্পনা জরুরি। শেষে তিনি অর্থ মন্ত্রণালয়কে প্রক্রিয়া সহজ করা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ