সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৪০ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬

নাৎসিরা জার্মানিতে ফিরতে পারেনি, আওয়ামী লীগও বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, জার্মানিতে নাৎসি বাহিনী যেমন ফিরে এসে রাজনীতি করতে পারেনি, তেমনি গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও বাংলাদেশে ফিরতে পারবে না। একই সঙ্গে দেশে অস্থিতিশীল পরিস্থিতি […]

নাৎসিরা জার্মানিতে ফিরতে পারেনি, আওয়ামী লীগও বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, জার্মানিতে নাৎসি বাহিনী যেমন ফিরে এসে রাজনীতি করতে পারেনি, তেমনি গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও বাংলাদেশে ফিরতে পারবে না। একই সঙ্গে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো চেষ্টা মোকাবিলায় সরকারি ও বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে। কখনো বিক্ষোভ, কখনো হরতাল কিংবা অন্য কোনো নামে এসব কর্মসূচি দেওয়া হতে পারে। এসব প্রচেষ্টা মোকাবিলায় জাতীয় ঐক্য প্রয়োজন বলে মনে করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, তা আবারও প্রয়োজন। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো কর্মসূচি বাস্তবায়ন ঠেকানো এবং ষড়যন্ত্র নস্যাৎ করতে সরকারি দল, বিরোধী দলসহ সংসদের ভেতরে ও বাইরে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

২০০৪ সালে হোটেল শেরাটনের সামনে বাসে গানপাউডার দিয়ে আগুন দেওয়ার ঘটনার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে জড়িত। তাঁর অভিযোগ, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী বারবার অডিও কলে নেতাদের জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

এরপর আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, মহান আল্লাহ হয়তো তাঁকে আর কখনো সেই সুযোগ দেবেন না। তাঁর ভাষায়, একটি পুরো দলের এভাবে পালিয়ে যাওয়ার উদাহরণ বিশ্বের ইতিহাসে হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার ঘটনার সঙ্গে মিলে যায়। নাৎসিরা যেমন জার্মানিতে ফিরতে পারেনি বা রাজনীতি করতে পারেনি, তেমনি গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী শক্তিও বাংলাদেশে আর ফিরতে পারবে না।

নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা ও আইন প্রয়োগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী দেশে ফিরে প্রথম ভাষণে নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেছিলেন। সরকার সেই লক্ষ্যেই কাজ করতে চায়।

তিনি বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কখনোই পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায়নি, ভবিষ্যতেও করবে না। তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে সরকার দ্বিধা করবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ ও গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের বিচার করার অঙ্গীকার রয়েছে সরকারের। সেই অঙ্গীকার বাস্তবায়নে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সূত্র: ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ