সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:০৩ অপরাহ্ন, ২৫ মে ২০২৬

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির নির্বাচনে লড়ছেন বাংলাদেশি-আমেরিকান মেরি জোবাইদা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ৩৬ নম্বর ডিস্ট্রিক্ট থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি সংগঠক মেরি জোবাইদা। দীর্ঘদিন ধরে অভিবাসী ও কর্মজীবী মানুষের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করা এই সংগঠক এবার সরাসরি রাজনীতির মাঠে নামছেন। নিজের প্রচার প্রচারণায় মেরি জোবাইদা বলেছেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং কর্মজীবী পরিবারগুলোর জন্য বাস্তবসম্মত সুযোগ তৈরি করাই তার […]

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির নির্বাচনে লড়ছেন বাংলাদেশি-আমেরিকান মেরি জোবাইদা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ৩৬ নম্বর ডিস্ট্রিক্ট থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি সংগঠক মেরি জোবাইদা। দীর্ঘদিন ধরে অভিবাসী ও কর্মজীবী মানুষের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করা এই সংগঠক এবার সরাসরি রাজনীতির মাঠে নামছেন।

নিজের প্রচার প্রচারণায় মেরি জোবাইদা বলেছেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং কর্মজীবী পরিবারগুলোর জন্য বাস্তবসম্মত সুযোগ তৈরি করাই তার মূল লক্ষ্য। তিনি বিশেষভাবে সাশ্রয়ী আবাসন, মানসম্মত শিক্ষা, সহজ স্বাস্থ্যসেবা এবং শিশু পরিচর্যা সুবিধা সম্প্রসারণের বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন।

নিউইয়র্কের ৩৬ নম্বর ডিস্ট্রিক্টটি বহুজাতিক ও অভিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। দক্ষিণ এশীয়, লাতিনোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস এই এলাকায়। সাম্প্রতিক সময়ে বাড়িভাড়া বৃদ্ধি, স্বাস্থ্যসেবার ব্যয় এবং জীবনযাত্রার চাপ এখানকার রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

মেরি জোবাইদার কর্মজীবনের অভিজ্ঞতার মধ্যে রয়েছে কমিউনিটি মিডিয়া, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং সংবাদ প্রকাশনা খাতে কাজ। তিনি “বাংলাদেশি আমেরিকানস ফর পলিটিক্যাল প্রগ্রেস” সংগঠনের সহ-প্রতিষ্ঠাতাদের একজন। এছাড়া তিনি নিউইয়র্ক ইউনিভার্সয়িটির স্নাতক।

নিজের বক্তব্যে তিনি বলেন, একজন কর্মজীবী মা এবং কমিউনিটি সংগঠক হিসেবে তিনি সাধারণ মানুষের বাস্তব সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতাই তাকে নির্বাচনে অংশ নিতে অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, এমন একটি নিউইয়র্ক গড়ে তোলা দরকার যেখানে অভিবাসী ও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ সমান সুযোগ ও প্রতিনিধিত্ব পাবে।

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণ গত কয়েক বছরে দৃশ্যমানভাবে বেড়েছে। স্থানীয় সরকার, শিক্ষা বোর্ড, সিটি কাউন্সিল থেকে শুরু করে অঙ্গরাজ্য পর্যায়ের রাজনীতিতেও বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের উপস্থিতি এখন আগের তুলনায় অনেক বেশি। বিশ্লেষকদের মতে, নতুন প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণ এবং অভিবাসী কমিউনিটির সচেতনতা বৃদ্ধিই এ পরিবর্তনের অন্যতম কারণ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ