সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১২:৩০ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫

নিউইয়র্কে বিএসপির “পার্সোনাল ফিনান্স” সেমিনার অনুষ্ঠিত

দি বাংলা ভয়েস ডেস্ক  : নিউইয়র্কে হয়ে গেল বাংলাদেশি-আমেরিকান সোসাইটি অব প্রফেশনালস (বিএসপি) এর আয়োজনে ‘পার্সোনাল ফাইন্যান্স’ শীর্ষক সেমিনার । নিউইয়র্কে বসবাসরত কমিউনিটির মধ্যে আর্থিক সচেতনতা ও পরিকল্পনার গুরুত্ব তুলে ধরতে আয়োজন করা হয়েছে এই সেমিনার। গত রোববার ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল হলে এই আয়োজনে উপস্থিত ছিলেন বহু প্রবাসী পরিবার, তরুণ পেশাজীবী ও উদ্যোক্তা।সেমিনারের উদ্বোধনী বক্তব্যে […]

নিউইয়র্কে বিএসপির “পার্সোনাল ফিনান্স” সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক  : নিউইয়র্কে হয়ে গেল বাংলাদেশি-আমেরিকান সোসাইটি অব প্রফেশনালস (বিএসপি) এর আয়োজনে ‘পার্সোনাল ফাইন্যান্স’ শীর্ষক সেমিনার ।

নিউইয়র্কে বসবাসরত কমিউনিটির মধ্যে আর্থিক সচেতনতা ও পরিকল্পনার গুরুত্ব তুলে ধরতে আয়োজন করা হয়েছে এই সেমিনার।

গত রোববার ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল হলে এই আয়োজনে উপস্থিত ছিলেন বহু প্রবাসী পরিবার, তরুণ পেশাজীবী ও উদ্যোক্তা।
সেমিনারের উদ্বোধনী বক্তব্যে জাকির চৌধুরী সিপিএ বলেন, আর্থিক স্বাধীনতা নির্ভর করে সচেতনতা, পরিকল্পনা ও শৃঙ্খলার ওপর। শুধুমাত্র আয় বাড়ালেই নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত হয় না, বরং আয়কে কীভাবে পরিচালনা করা হচ্ছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে পারিবারিক বাজেট ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
বিএসপির প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী বলেন, নিজের আয়, ব্যয় ও সঞ্চয়ের সঠিক হিসাব রাখা এবং নিয়মিত পর্যালোচনা করা ছাড়া আর্থিক উন্নয়ন সম্ভব নয়।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিএসপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর চৌধুরী, লিটন সরকার, হুসনেয়ারা রহমান ফাজলে রাব্বি চৌধুরী, আহাদ জামান রনি, তালহা রহমান, মোহাম্মদ ইসলাম, দিলওয়ার হোসাইন, মো. সোহেল রানা, আব্দুল মাসুম, মামুন ইসলাম, প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ