সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:১৮ অপরাহ্ন, ৯ জুন ২০২৬

নিউইয়র্কে মোবাইলে জোরে কথা বলা নিয়ে বাসে তর্ক, গুলিতে নিহত ১

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে একটি এমটিএ বাসের ভেতরে মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে শুরু হওয়া বাগ্‌বিতণ্ডার জেরে এক যাত্রী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ১৩ থেকে ১৬ বছর বয়সী এক কিশোরকে সন্দেহভাজন হিসেবে খুঁজছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় ইস্ট ট্রেমন্ট অ্যাভিনিউ ও হোয়াইট প্লেইন্স […]

নিউইয়র্কে মোবাইলে জোরে কথা বলা নিয়ে বাসে তর্ক, গুলিতে নিহত ১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে একটি এমটিএ বাসের ভেতরে মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে শুরু হওয়া বাগ্‌বিতণ্ডার জেরে এক যাত্রী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ১৩ থেকে ১৬ বছর বয়সী এক কিশোরকে সন্দেহভাজন হিসেবে খুঁজছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় ইস্ট ট্রেমন্ট অ্যাভিনিউ ও হোয়াইট প্লেইন্স রোডের কাছে চলন্ত একটি বিএক্স-৩৬ এমটিএ বাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বাসে থাকা এক কিশোর মোবাইল ফোনে জোরে কথা বলছিল। এ সময় ৪১ বছর বয়সী এক যাত্রী তাকে শব্দ কমাতে বা শান্তভাবে কথা বলতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সন্দেহভাজন কিশোরটি একটি আগ্নেয়াস্ত্র বের করে ওই যাত্রীর পেটে গুলি করে বলে জানিয়েছে পুলিশ। গুলির শব্দে বাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।

গুলিবিদ্ধ ব্যক্তিকে দ্রুত জ্যাকোবি মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনওয়াইপিডি জানিয়েছে, হামলার সময় সন্দেহভাজন কিশোরটি সাদা টি-শার্ট পরিহিত ছিল। হামলায় একটি কালো রঙের হ্যান্ডগান ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর সে হোয়াইট প্লেইন্স রোড ধরে দক্ষিণ দিকে পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ বাসের আশপাশের এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। ঘটনাস্থলে রক্তের দাগ পাওয়া যায় এবং পুরো এলাকা অপরাধস্থল হিসেবে নিরাপত্তা বেষ্টনীর আওতায় নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ, সন্দেহভাজনের পরিচয় এবং হামলার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জনসাধারণের কাছে এ ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে তা তদন্তকারীদের জানাতে অনুরোধ করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ