যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে ৮৯ বছর বয়সী এক বৃদ্ধার বাড়ি থেকে প্রায় ১ হাজার ২০০ ডলার মূল্যের গয়না চুরির অভিযোগে দেবিকা রামচরন নামে এক গৃহসেবাকর্মীকে গ্রেপ্তার করেছে সাফোক কাউন্টি পুলিশ। ৩৭ বছর বয়সী দেবিকা নর্থ বেলপোর্টের বাসিন্দা। তিনি স্মিথটাউনের সিনিয়র হেল্পার্স প্রতিষ্ঠানের অধীনে হোম হেলথ এইড হিসেবে কাজ করতেন। পুলিশের তথ্য অনুযায়ী, সেলডেন এলাকার ওকডেল […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে ৮৯ বছর বয়সী এক বৃদ্ধার বাড়ি থেকে প্রায় ১ হাজার ২০০ ডলার মূল্যের গয়না চুরির অভিযোগে দেবিকা রামচরন নামে এক গৃহসেবাকর্মীকে গ্রেপ্তার করেছে সাফোক কাউন্টি পুলিশ। ৩৭ বছর বয়সী দেবিকা নর্থ বেলপোর্টের বাসিন্দা। তিনি স্মিথটাউনের সিনিয়র হেল্পার্স প্রতিষ্ঠানের অধীনে হোম হেলথ এইড হিসেবে কাজ করতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, সেলডেন এলাকার ওকডেল অ্যাভিনিউতে বসবাসকারী ওই বৃদ্ধা তাঁর কিছু গয়না খুঁজে না পেয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। পরে সাফোক কাউন্টি পুলিশের সিক্সথ প্রিসিঙ্কট ইনভেস্টিগেটিভ ইউনিটের গোয়েন্দারা ঘটনাটির তদন্ত শুরু করেন।
তদন্তে পুলিশের অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর দেবিকা রামচরন ওই গয়নাগুলো নিয়ে যান। তদন্ত শেষে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, চলতি নভেম্বর মাসের শেষ দিকে সেন্ট্রাল আইস্লিপ আদালতে হাজির করা হলে তাঁর বিরুদ্ধে গ্র্যান্ড লারসেনি বা গুরুতর চুরির অভিযোগ আনা হবে। তবে অভিযোগের বিষয়ে আদালতে তাঁর দোষ প্রমাণিত হয়নি।
এদিকে, দেবিকা রামচরনের বিরুদ্ধে অন্য কেউ চুরির শিকার হয়ে থাকলে সাফোক কাউন্টি পুলিশের সিক্সথ স্কোয়াডে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন গোয়েন্দারা। এ জন্য ৬৩১-৮৫৪-৮৬২২ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
সূত্র: সাফোক কাউন্টি পুলিশ