সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:২৫ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে এক ঘণ্টায় বন্দুকের মুখে ৬ জনের ফোন ছিনতাই

নিউইয়র্ক সিটির ম্যানহাটনে সেন্ট্রাল পার্কে মাত্র এক ঘণ্টার মধ্যে চারটি পৃথক সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ছয়জনের কাছ থেকে বন্দুকের মুখে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল পার্কের ইস্ট ড্রাইভ এলাকায় এসব ঘটনা ঘটে। প্রতিটি ঘটনায় তিনজন পুরুষের একটি দল পথচারীদের কাছে গিয়ে তাদের হুমকি দেয়। তাদের একজন […]

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে এক ঘণ্টায় বন্দুকের মুখে ৬ জনের ফোন ছিনতাই

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটির ম্যানহাটনে সেন্ট্রাল পার্কে মাত্র এক ঘণ্টার মধ্যে চারটি পৃথক সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ছয়জনের কাছ থেকে বন্দুকের মুখে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল পার্কের ইস্ট ড্রাইভ এলাকায় এসব ঘটনা ঘটে। প্রতিটি ঘটনায় তিনজন পুরুষের একটি দল পথচারীদের কাছে গিয়ে তাদের হুমকি দেয়। তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখায় বলে অভিযোগ। পরে ভুক্তভোগীদের মোবাইল ফোন নিয়ে তারা সাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়।

প্রথম ঘটনাটি ঘটে রাত ৮টা ৪১ মিনিটের দিকে ৭৯তম স্ট্রিট ও ইস্ট ড্রাইভের কাছে। সেখানে ২৮ বছর বয়সী এক ব্যক্তির কাছ থেকে বন্দুক দেখিয়ে তার মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়।

এর প্রায় ৫০ মিনিট পর, রাত সাড়ে ৯টার দিকে ১০৯তম স্ট্রিট ও ইস্ট ড্রাইভ এলাকায় ৪৬ বছর বয়সী আরেক ব্যক্তিকে একইভাবে লক্ষ্য করা হয়। তার কাছ থেকেও ফোন ছিনিয়ে নেয় ওই ব্যক্তিরা।

এর মাত্র ১৫ মিনিট পর, রাত ৯টা ৪৫ মিনিটে ১০৬তম স্ট্রিট ও ইস্ট ড্রাইভের কাছে ২২ বছর বয়সী এক যুবক ও ২০ বছর বয়সী এক তরুণীর ওপর হামলা চালানো হয়। তাদের দুজনের কাছ থেকেই মোবাইল ফোন নিয়ে যায় ছিনতাইকারীরা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর আরও দুই ব্যক্তি, দুজনেরই বয়স ৪৩ বছর, কর্মকর্তাদের জানান যে তারাও একই এলাকায় বন্দুকের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন। তাদের মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তারা। ফলে সব মিলিয়ে ছয়জন ভুক্তভোগীর কথা জানা গেছে।

এখনো গ্রেপ্তার হয়নি কেউ

পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় কেউ আহত হননি। তবে এখনো কোনো গ্রেপ্তার হয়নি এবং তদন্ত চলছে। একই তিনজন সবগুলো ঘটনায় জড়িত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর শুক্রবার সেন্ট্রাল পার্কের সংশ্লিষ্ট এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়। বিশেষ করে ১০৬তম স্ট্রিট ও ইস্ট ড্রাইভের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এনওয়াইপিডির হিসাবে, চলতি বছর ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সেন্ট্রাল পার্কে ছিনতাইয়ের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। তবে একই সময়ে পুরো নিউইয়র্ক শহরে ছিনতাইয়ের ঘটনা কমেছে।

সূত্র: ডেইলি নিউজ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ