সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
২:২৭ অপরাহ্ন, ২ জানুয়ারি ২০২৬

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

গাজা সংকট ঘিরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় মানবিক সহায়তা দেওয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তিনি নেতানিয়াহুকে ইতিহাসের অত্যাচারী শাসক ফেরাউনের সঙ্গে তুলনা করেন। শুক্রবার (২ জানুয়ারি) ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোয়ান বলেন, গাজায় শিশুদের কান্না ও মানবিক বিপর্যয় […]

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

গাজা সংকট ঘিরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় মানবিক সহায়তা দেওয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তিনি নেতানিয়াহুকে ইতিহাসের অত্যাচারী শাসক ফেরাউনের সঙ্গে তুলনা করেন।

শুক্রবার (২ জানুয়ারি) ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোয়ান বলেন, গাজায় শিশুদের কান্না ও মানবিক বিপর্যয় বিশ্ববাসীকে নাড়া দিচ্ছে, অথচ ইসরাইল এখনো ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। তিনি বলেন, “নেতানিয়াহুর এই আচরণ ফেরাউনের অত্যাচারের কথাই স্মরণ করিয়ে দেয়।”

এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) গাজায় মানবিক সহায়তা প্রদানকারী ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে ইসরাইল। নিষিদ্ধ সংস্থাগুলোর মধ্যে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তাকারী সংস্থা ‘ডক্টর্স উইদাউট বর্ডারস’-ও রয়েছে। ইসরাইলি সরকারের দাবি, এসব সংস্থা ফিলিস্তিনিদের সহায়তার আড়ালে হামাসের সঙ্গে সম্পৃক্ত। তবে এ দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি তারা।

ইসরাইলের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি ইসরাইলের ভেতর থেকেই ১৯টি মানবাধিকার সংস্থা যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। আদালাহসহ বিভিন্ন সংস্থা বলেছে, এ ধরনের পদক্ষেপ গাজায় মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলবে।

এরদোয়ান বলেন, গাজায় বহু শিশু খোলা আকাশের নিচে বাতাস, বৃষ্টি ও কাদার মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে। “তাদের কাছে তাঁবু নেই, আশ্রয় নেই—কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই,” বলেন তিনি। তুরস্ক কন্টেইনার ও ত্রাণ পাঠাতে চাইলেও ইসরাইল তা আটকে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “আজ হোক বা কাল হোক, আল্লাহর ইচ্ছায় আমরা এই নির্যাতিত মানুষগুলোকে এই কষ্ট থেকে উদ্ধার করব।” ফিলিস্তিনের পক্ষে তুরস্ক ও পুরো ইসলামী বিশ্ব সর্বাত্মকভাবে গাজার পাশে থাকবে—এ আশ্বাসও দেন এরদোয়ান।

ফিলিস্তিনের সমর্থনে বৃহস্পতিবার ইস্তাম্বুলের গালাতা সেতুতে অনুষ্ঠিত বিশাল সমাবেশের প্রশংসা করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এই সমাবেশ প্রমাণ করে ফিলিস্তিন একা নয়। তুরস্ক সব সময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকবে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকেই তুরস্ক ইসরাইলের সামরিক আগ্রাসন ও গণহত্যার কড়া সমালোচনা করে আসছে। একই সঙ্গে আঙ্কারা ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কেও কঠোর অবস্থান নেয়। গত বছরের এপ্রিল মাসে তুরস্ক এক হাজারের বেশি ইসরাইলি পণ্য রপ্তানি নিষিদ্ধ করে। পরে সব ধরনের রপ্তানি, আমদানি ও ট্রানজিট বাণিজ্য সম্পূর্ণভাবে স্থগিত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ