সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:১৭ অপরাহ্ন, ৬ ডিসেম্বর ২০২৫

নেদারল্যান্ডস সরকারের মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত তুলি

মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে নেদারল্যান্ডস সরকারের বহুল মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক এবং ঢাকা–১৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি।এ তথ্য শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিএনপি মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিপীড়িত মানুষের অধিকার, ন্যায়বিচারের দাবি এবং […]

নেদারল্যান্ডস সরকারের মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত তুলি
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে নেদারল্যান্ডস সরকারের বহুল মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক এবং ঢাকা–১৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি।
এ তথ্য শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিএনপি মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিপীড়িত মানুষের অধিকার, ন্যায়বিচারের দাবি এবং মানবিক মূল্যবোধের পক্ষে তুলির নিরবচ্ছিন্ন প্রচেষ্টা আন্তর্জাতিক মহলে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। তার এই মনোনয়ন বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন।

গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠিত ‘মায়ের ডাক’ বহু বছর ধরে ভুক্তভোগীদের সহায়তা ও তাদের অধিকার আদায়ে কাজ করে আসছে। সংগঠনের সমন্বয়ক হিসেবে সানজিদা তুলি দেশীয় ও বৈশ্বিক পরিসরে এসব পরিবারের কণ্ঠ তুলে ধরছেন। আন্তর্জাতিক পুরস্কারের এই মনোনয়ন তার দীর্ঘ সংগ্রামকে নতুন মাত্রায় স্বীকৃতি দিয়েছে।

এদিকে তুলির এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নেদারল্যান্ডস সরকারের মর্যাদাপূর্ণ এ পুরস্কারের চূড়ান্ত তালিকায় তার স্থান পাওয়া বাংলাদেশের জন্য এক বিশাল গর্বের বিষয়। গুমসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের শিকার পরিবারের জন্য তাঁর নিরলস কাজ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বাস্তবতা নতুনভাবে তুলে ধরেছে। এই স্বীকৃতি বহু পরিবারের দীর্ঘদিনের সংগ্রামে বিশ্ববাসীর নজর আরও বাড়াবে বলেও তিনি মন্তব্য করেন।

মির্জা ফখরুল আরও আশা প্রকাশ করেন, তুলির এই মনোনয়ন ন্যায়বিচারের দাবি ও মানবাধিকারের পক্ষে বৈশ্বিক অঙ্গনে চলমান আন্দোলনকে শক্তিশালী করবে। তিনি সানজিদা ইসলাম তুলির ভবিষ্যৎ সাফল্য ও মঙ্গল কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ